| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বোলিংয়ের দায়িত্বে এখন সাকিব!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৭ ২১:১৯:১৪
বোলিংয়ের দায়িত্বে এখন সাকিব!

রংপুর রাইডার্স ঢাকার কাছে ৮ উইকেট হারলেও ব্যাট করেননি সাকিব আল হাসান। আভাস দেখা গেয়েছিল আগের দিন। শেষ পর্যন্ত ৮ নম্বরে ব্যাট করেন সাকিব আল হাসান। আজ ব্যাট করা হয়নি সাকিবের। রংপুর রাইডার্সের কাছে একের পর এক আট উইকেট হারানোর পরও ব্যাড় করতে পারেননি সাকিব। বিশ্বের সেরা অলরাউন্ডার ঢাকার বিপক্ষে ম্যাচ খেলছেন শুধু বোলার হিসেবে!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দেখা গেল এই ঘটনা। চোখের সমস্যায় ভুগতে থাকা তারকা অলরাউন্ডারকে দশ নম্বরেও ব্যাটিংয়ে নামায়নি রংপুর। যেন বিশেষজ্ঞ বোলার হিসেবে এগারো নম্বরে রাখা হয়েছে তাকে।

একই মাঠে শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে আট নম্বরে নেমেছিলেন সাকিব। ম্যাচ শেষে রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম জানান, যথাযথ প্রস্তুতি না থাকায় সাকিবকে এতটা পরে নামানো হয়েছে।

সেই প্রস্তুতির ঘাটতি মেটাতে শনিবার রংপুরের ম্যাচের অনেক আগেই দুপুরে একাকী ব্যাটিং অনুশীলন করেন সাকিব। ব্যাটিং পরামর্শক শাহরিয়ার নাফীস, বোলিং কোচ মোহাম্মদ রফিক ও একজন নেট বোলার নিয়ে নেটে প্রায় ঘণ্টা দুয়েক সময় কাটান বাংলাদেশের অধিনায়ক।

ওই ব্যাটিং সেশনে অবশ্য সাবলীল দেখা যায়নি সাকিবকে। বিশেষ করে লেগ সাইড বা পায়ের ওপর থাকা ডেলিভারিতে অস্বস্তিতে ভোগেন তিনি। চোখের সমস্যার কারণে বল দেখতে কষ্ট হওয়ায় ব্যাটিং স্টান্স আর হেড পজিশনও নড়ে যাচ্ছিল বারবার।

তখনই মূলত বোঝা গিয়েছিল, ম্যাচে তার ব্যাটিং করা হবে বেশ কঠিন। শেষ পর্যন্ত সেটিই হলো। রিপন মণ্ডল, হাসান মাহমুদরা ব্যাটিংয়ে নামলেও ইনিংস শেষ হওয়া পর্যন্ত ডাগ আউটেই থেকে যান সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...