| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

হাইস্কোর ম্যাচে ব্যাটে বলে দাপট দেখালো চট্টগ্রাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৭ ১৭:০৪:২০
হাইস্কোর ম্যাচে ব্যাটে বলে দাপট দেখালো চট্টগ্রাম

সিলেট পর্বের দ্বিতীয় দিনেই রান পাহাড় দেখল বিপিএল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ওপেনার আভিষ্কা ফার্নান্দো ৯১ রানের তাণ্ডবে ফরচুন বরিশালকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে দলটি। শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সঙ্গে কার্টিস ক্যাম্ফারের ২৯ রানের ইনিংসে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করে চট্টগ্রাম। জবাবে বরিশাল ২০ ওভারে ৭ উইকেট ১৮৩ রান করেছে। ফলে চট্টগ্রাম ১০ রান জয়ী হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। তাইজুল ইসলামের করা প্রথম ওভারের পঞ্চম বলেই বিদায় নেন তানজিদ। ফেরার আগে অবশ্য পাঁচ বলে ১২ রান করেন তিনি। তাইজুলের পরের ওভারে বিদায় নেন ইমরানউজ্জামান। ৮ বলে ৪ রান করে বোল্ড হোন এই ব্যাটার।

এরপরই ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। দলটির দুই ব্যাটার আভিষ্কা ফার্নান্দো এবং শাহাদাত হোসেন দিপু প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে মিলে গড়েন ৭০ রানের জুটি। এদের জুটি ভাঙেন ইয়ানিক ক্যারিয়াহ। দিপুকে বোল্ড করেন বিদায় করেন তিনি। ২৯ বলে ৩১ রান করেন দিপু। একপ্রান্ত আগলে রেখে ৪০তম হাফ সেঞ্চুরি তুলে নেন আভিষ্কা।

হাফ সেঞ্চুরির পর আরও আগ্রাসী হয়ে যান এই শ্রীলঙ্কান। স্বদেশি দুনিথ ওয়েলালাগের একই ওভারে টানা তিন বলে একটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। নাজিবউল্লাহ জাদরানকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন তিনি। জাদরানকে ফিরিয়ে দুজনের ৬৮ রানের জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি।

শেষে এসে ঝড় তোলেন ক্যাম্ফার। চার -ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে ৯ বলে ৩ চার ও ২ ছক্কার মারে করেন ২৯ রান। আভিষ্কা অপরাজিত থাকেন ৫০ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৯১ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...