| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবাক ক্রিকেট বিশ্ব ; একটা স্টাম্পের দাম ২৫০০ ডলার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৭ ১৬:৩৪:২৬
অবাক ক্রিকেট বিশ্ব ; একটা স্টাম্পের দাম ২৫০০ ডলার

প্রতিপক্ষকে হারের স্বাদ দিয়ে স্টাম্প উদযাপন করা ক্রিকেটে খুব সাধারণ। জয়ের স্মৃতিচিহ্ন হিসেবে অনেকেই ট্রাঙ্কটি সঙ্গে নিয়ে যান। ক্রিকেট মাঠে এই অনুশীলন ৫০ বছরেরও বেশি পুরনো। কিন্তু আজকাল অনেকেই চাইলেই বাড়িতে নিয়ে যেতে পারেন না।

কারণ আয়োজকরা সেগুলো তৈরির পর আধুনিক ট্রাঙ্ক বসিয়েছেন। এমনকি অনেকে টাকা খরচ করে জয়ের স্মারক হিসেবে ম্যাচের স্টাম্প বাড়িতে নিয়ে যেতেও ইচ্ছুক। যেমনটা হয়েছিল গত আসরের বিগ ব্যাশের ফাইনালে।

বুধবার (২৪ জানুয়ারি) সিডনিতে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রিসবেন হিট ৫৪ রানে হারায় সিডনি সিক্সার্সকে। হিটের বাঁহাতি পেসার স্পেনসার জনসন ২৬ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। দারুণ বোলিংয়ে দলের জয় নিশ্চিতের পর এসসিজির পিচ থেকে স্টাম্প তুলে নিতে যান জনসন।

নিউজ কর্প জানিয়েছে, এ সময় সিক্সার্সের হ্যাট পরা এক অফিশিয়াল বাধা দেন তাকে। জনসন স্টাম্প তুলে নেয়ার সময় সেই অফিশিয়াল তাকে বাধা দিয়ে জানান, প্রতিটি স্টাম্পের দাম ২৫০০ ডলার। এগুলো ক্রিকেট নিউ সাউথ ওয়েলস থেকে ভাড়া করা হয়েছে এবং ফেরত দেয়ার সময় ‘ফুল সেট’ই (সবগুলো স্টাম্প) দিতে হবে।

অবশ্য বিষয়টি সহজেই মেনে নিয়েছিলন জনসন। এই সঙ্গে সেখান থেকে একটি স্টাম্প কিনে নিতে চান। তবে স্টাম্পের এই দাম মার্কিন ডলার না অস্ট্রেলিয়ান ডলারে, তা নিশ্চিত করেনি নিউজ কর্প এবং অস্ট্রেলিয়ার আরেক সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের লাইভ বিবরণী। যদিও টাকার অঙ্কের পাশে মার্কিন ডলারের চিহ্ন।

জনসন এ নিয়ে সংশ্লিষ্ট ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে বসেছেন। স্টাম্প কীভাবে কেনা যায়, সেটির পথ খুঁজে বের করার চেষ্টা করছেন। এ জন্য নাকি কিছু কাগজপত্রের ঝামেলাও মেটাতে হবে!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...