| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৭ ১৪:৩২:৪২
পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস আজ ফুটে ওঠেছে টাইগ্রেসদের ব্যাটিংয়ে। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

আজ শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরুতে ব্যাটিং করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি ইভা। তিনি ৬ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৪ রানের উদ্বোধনী জুটি।

আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেছেন ২৪ রান। তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন অরভিন তানি। ৩ চারের সাহায্যে ৩০ বলে করেছেন ৩১ রান। ঝোড়ো ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...