| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চমক ভরা একাদশ নিয়ে চট্টগ্রামকে ব্যাটে পাঠালো তামিমের বরিশাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৭ ১৩:৫২:১৯
চমক ভরা একাদশ নিয়ে চট্টগ্রামকে ব্যাটে পাঠালো তামিমের বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের ঢাকা পর্বে টস জয় মানেই ম্যাচ জয়, এমন উক্তি প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়ে লক্ষ্য তাড়া করে ম্যাচে সফলতা নিশ্চিত করেছে সবগুলো দল। তবে সেই প্রতিষ্ঠিত হতে যাওয়া উক্তি উবে গেলো সিলেট পর্বের প্রথম দিনেই।

এই দিনের দুটি খেলায়ই আগে ব্যাট করা দল জিতেছে। শনিবার (২৭ জানুয়ার) সিলেটে টুর্নামেন্টের ১১তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। তবে এই ম্যাচেও ঢাকা পর্বের সেই ধারাই বহাল রাখলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।

অর্থ্যাৎ চট্টগ্রাম আগে ব্যাট করবে। টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে চট্টগ্রাম। এর আগের তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে তারা। দুই জয়ের মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে একটি হার। অপরদিকে বরিশাল সমান ম্যাচ খেলে শেষ দুটিতে হেরেছে। নিজেদের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হার হজম করতে হয়েছে তাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...