| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হোম সিরিজে সিনিয়র প্লেয়ারদের বিশ্রামের পক্ষে অনেকেই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৭ ১২:৩৭:৪৭
হোম সিরিজে সিনিয়র প্লেয়ারদের বিশ্রামের পক্ষে অনেকেই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম ক্রিকেট মৌসুমের পর ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক সিরিজ খেলবে বাংলাদেশ। এর পরই বাজবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘণ্টা। বৈশ্বিক আসরে দলের খেলোয়াড়দের উৎফুল্ল মেজাজ দিতে হোম সিরিজে বিশ্রামের পক্ষে মত প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ।

১ মার্চ বিপিএলে পর্দা উঠলে, সেই মাসের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে।

তাদের সঙ্গে সিরিজ শেষ হতেই এপ্রিলে ৫ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ও দুটি টেস্টের জন্য জিম্বাবুয়েকে আতিথ্য দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

‘দেখেন প্লেয়ারদের বিশ্রাম দেওয়া খারাপ কোন বিষয় নয়। বরং বিষয়টিকে আমি ইতিবাচকই বলব। কেননা, এতে করে তারা কিছুটা হলেও বিশ্রাম পায় যা তাদের আবার নতুন উদ্যমে শুরুর প্রেরণা যোগায়। সম্প্রতি লিটন দাসকে বিসিবি বিশ্রাম দিয়েছিল। সেটা কিন্তু খারাপ কোন ফল বয়ে আনেনি। দেখেন আমরাও মানুষ, রোবট নই।’

তবে জিম্বাবুয়র বিপক্ষে টেস্ট সিরিজটি এই সূচিতেই মাঠে গড়াবে কি না সেটা নিয়ে বিসিবিই নিশ্চিত নয়। কেননা জুনের ১ তারিখ থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ারদের পুরোপুরি ফিট পেতে ইতোমধ্যেই তারা সফরকারি বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...