| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যে রহস্য-স্পিনারকে নারিনের বিকল্প ভাবছে কুমিল্লা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৭ ১১:৪৬:১৪
যে রহস্য-স্পিনারকে নারিনের বিকল্প ভাবছে কুমিল্লা

চলতি বিপিএলে এখনো কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দেননি সুনীল নারিন। এমন বিশ্বমানের স্পিনারের অনুপস্থিতি অবশ্যই ভিক্টোরিয়ানরা অনুভব করেছিল। গতকাল সিলেটে জয়ের পর সংবাদ সম্মেলনে দলের টেকনিক্যাল ডিরেক্টর মোহাম্মদ সালাউদ্দিন এ কথা বলেন।

তিনি বলছিলেন, ‘আমাদের দলটা যেভাবে সাজানো ছিল, তিন-চারজন ক্রিকেটার আসেনি। তো কম্বিনেশন নষ্ট হয়ে গেছে। আমি আসলে ড্রাফটেও একটা প্লেয়ারকে ডাকি নাই, আলিসকে নেয়ার জন্য। এটা নির্ভর করছিল সুনিল (নারিন) কখন আসে।’

‘সুনিলের উপর আমাদের অনেক কিছু নির্ভর করে। যেহেতু ও আসে নাই, তখন আমাদের যে বোলিং আক্রমণ আছে সেখানে আমার মনে হয়েছে যে একজন মিস্ট্রি বোলার দরকার। যে আসলে মাঝের ওভারগুলোতে খেলাটা নিয়ন্ত্রণ করবে বা আগে আগে উইকেট নিয়ে নেবে। তো সুনিল আসলে আমরা আরও শক্তিশালী হবো।’-আরো যোগ করেন তিনি।

তবে কোচকে গত কাল চমক দেখিয়েছেন আলিস আল ইসলাম। সেও একজন রহস্যময় স্পিনার, ‘আমাদের দেশে মিস্ট্রি বোলার অনেক কম। ছেলেটা অনেক আগে শুরু করেছিল। অনেক ভাল করেছিল। এর মধ্যে চাকিং (অবৈধ বোলিং অ্যাকশন) এর কারণে বাদ পড়ল। চার বছর ক্রিকেট থেকে অনেক দূরে ছিল।’

‘আমার একটা সুবিধা ছিল। ও আমার কাছে অনুশীলন করে বলে কাছ থেকে দেখতে পেরেছি। আমার বিশ্বাস ছিল ওর ওপর। ওর বলে অনেক বৈচিত্র আছে। এমন বোলার আমাদের দরকার, দেশের দরকার। যেহেতু আমরা মিস্ট্রি বোলার পাচ্ছি না, এমন বোলার পেলে লাভ হবে। তার অনেক বৈচিত্র। সে এটা ধরে রাখতে পারলে দেশের অনেক বড় সম্পদ হতে পারে।’-যোগ করেন সালাউদ্দিন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...