| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আগামী বিপিএলে নিয়ে নিজের ভাবনা জানালেন মাশরাফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৭ ১১:১৮:৩৩
আগামী বিপিএলে নিয়ে নিজের ভাবনা জানালেন মাশরাফি

কয়েক মাস আগেও নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন মাশরাফি। বিপিএল শুরুর কয়েকদিন আগে অনুশীলনে যোগ দেন। তবে তার ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন ছিল। তবে এই সীমাবদ্ধতা অতিক্রম করে এখন পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের সবকটি ম্যাচেই খেলেছেন তিনি। তবে বল হাতে খুব একটা সফল নন তিনি। ফলে স্টার্টিং লাইনআপে তার অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই ভাবছেন।

তবে মাশরাফি নিজের ওপর বেশ আত্মবিশ্বাসী। এই মৌসুমে খেলবেন, সম্ভব হলে আগামী মৌসুমেও মাঠে নামতে চান এই খেলোয়াড়। গতকালের ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাশরাফিকে আগামী বছর আইপিএলে দেখা যাবে কিনা জানতে চাওয়া হলে সিলেট অধিনায়ক বলেন, হতে পারে। আমার পা ঠিক থাকলে হয়তো।

এরপর মাশরাফি বলছিলেন, ‘আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি ফুল…সর্বশেষ বছরের মতো যদি ফুল (বোলিং) খেলতে পারতাম, তাহলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব পরে।’

‘আর শুধু আমার বিষয় না। আপনার লেখার জন্য হয়তো…কিন্তু ছয়টা প্রশ্ন পেলাম আমাকে নিয়ে। মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে, থিংক অ্যাবাউট দেম। মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে আপনাদের। এবং সেগুলোই মানুষকে জানাতে হবে।’- যোগ করেন মাশরাফি।

চলতি বছরের বিপিএল খেলতে আগ্রহী ছিলেন না মাশরাফি, ‘নিজেকে মোটিভেট করার বিষয় যেটা বললাম আমি ক্রিকেট খেলবো। আমি উপভোগ করি আমার ক্রিকেট। এখন শেষ বছর পর্যন্ত আমার পায়ে কোনো রকম সমস্যা হয়নি। এ বছর হঠাৎ শেষ চার মাস আগে দুর্ভাগ্যবশত আমি জানি না কী জন্য হয়েছে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...