| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কলম্বিয়াকে হারিয়ে শীর্ষে এখন ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৭ ১০:২৪:৩১
কলম্বিয়াকে হারিয়ে শীর্ষে এখন ব্রাজিল

২০২৪ প্যারিস অলিম্পিক এখনও ছয় মাস বাকি। কিন্তু প্রাক-অলিম্পিক পিরিয়ড ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজ গ্রুপ এ ম্যাচে কলম্বিয়া অনূর্ধ্ব-২৩ দলকে সহজেই হারিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল।

ম্যাচটি ভেনেজুয়েলার কারাকাসের ব্রিগিডো ইরিয়ার্তে জাতীয় স্টেডিয়ামে শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৬টায় শুরু হবে। কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারাব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৩০ মিনিট। এন্দ্রিকের গোলে শুরুতে লিড নেয় ব্রাজিল। এরপর ম্যাচে ফিরতে মরিয়া কলম্বিয়া কাউন্টার অ্যাটাক করলেও ব্রাজিলের শক্তিশালী রক্ষণের কাছে পাত্তা পায়নি। ফলে ১-০ গোলে লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক খেলেছে ব্রাজিল। তবে এই অর্ধেও একবার কলম্বিয়ার জালে বল পাঠিয়েছে সেলেসাওরা। তাতে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে চূড়ান্ত বাছাই খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল।

দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। গ্রুপ এ-তে বাকি চার দলের মধ্যে দুইয়ে ইকুয়েডর, তিনে ভেনেজুয়েলা, এরপর কলম্বিয়া ও বলিভিয়া।

মূলত দক্ষিণ আমেরিকার অঞ্চল থেকে দুটি দল জায়গা পাবে আসন্ন প্যারিস অলিম্পিকের মূল আসরে। সেরা দুইয়ে স্থান পেতে চলছে প্রাক অলিম্পিক লড়াই। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে মোট দশ দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...