| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপেক্ষা ফুরালো রাচিনের, ফিরলেন কিউই টেস্ট দলে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৬ ১৭:০৬:০৫
অপেক্ষা ফুরালো রাচিনের, ফিরলেন কিউই টেস্ট দলে

নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার রাশেন রবীন্দ্রের বছরটা দারুণ কেটেছে। তাই তিনি স্বীকৃতি পেয়েছেন। তিনি আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন। দুই বছর পর টেস্ট ম্যাচের অপেক্ষার অবসান হলো। শুক্রবার (২৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে কিউইরা। যেখানে স্কোয়াডে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও দলে রাখা হয়েছিলো রাচিনকে। তবে টাইগারদের বিপক্ষে সেই সিরিজে তাকে খেলানো হয়নি।

ওয়ানডে দলে জায়গা পাকা করা রাচিন এবার টেস্টে দলেও নিজেকে নিয়মিত করতে চাইবেন। ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি তরুণ এই অলরাউন্ডারকে নিয়ে কোচ গ্যারি স্টিড বলেন, ‘রাচিন রবীন্দ্র আরেকজন ক্রিকেটার যে আমাদেরকে স্বস্তি দিচ্ছে। গত ১২ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দলের জন্য তার অবদান অনেক। আমরা বিশেষ করে ভিন্ন ভিন্ন দায়িত্বে তার মানিয়ে নেয়া দেখে খুশি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেলরা। তবে কিউইদের নেতৃত্ব দেবেন পেসার টিম সাউদি। আর নিউজিল্যান্ডের দলে নেই অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট।

নিউজিল্যান্ডের টেস্ট দল : টিম সাউদি (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, টম ব্লান্ডেল, নিল ওয়াগনার, উইল ও’রুর্কি (দ্বিতীয় টেস্টের জন্য)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...