| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপিএলে খেলার ছাড়পত্র পেলেন পাঁচ পাকিস্তানি ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৬ ১৫:০৫:০৩
বিপিএলে খেলার ছাড়পত্র পেলেন পাঁচ পাকিস্তানি ক্রিকেটার

বিপিএলের শুরু থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের বাদ দেওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের দুটির বেশি বিদেশী লিগে খেলার অনুমতি দেয় না। এ কারণেই বিপিএলে দল পেলেও খেলতে পারছেন না ফখর জামানের মতো তারকা ক্রিকেটাররা। এছাড়া বিপিএল খেলতে বাংলাদেশে ফিরতে হয়েছে মোহাম্মদ হারিসকে।

এদিকে, পাকিস্তানি মিডিয়া আউটলেট দ্য নিউজ ইন্টারন্যাশনালের মতে, পিসিবি থেকে আরও পাঁচ ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার অনুমতি পেয়েছেন। তারা হলেন: আমের জামাল, সাইম আইয়ুব, মুহাম্মদ হাসনাইন, মুহাম্মদ নওয়াজ, আকিফ জাভেদ।

অনাপত্তিপত্র পাওয়া পাঁচ ক্রিকেটারের মধ্যে হাসনাইন, নেওয়াজ ও জাভেদ গতকালই বাংলাদেশে পা রেখেছেন। এরই মধ্যে খুলনা টাইগার্সের হয়ে খেলতে মাঠেও নেমে গেছেন বাঁহাতি স্পিনার নেওয়াজ।

এ ছাড়া হাসনাইন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সাইম আইয়ুব দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন। আন্তর্জাতিক অভিষেক না হওয়া বাঁহাতি পেসার আকিফ জাভেদ খেলবেন ফরচুন বরিশালের হয়ে। এ ছাড়া বরিশালের হয়ে আরও খেলার কথা রয়েছে আহমেদ শেহজাদের। তিনি অনাপত্তিপত্রের আবেদন করেছেন।

এর আগে বিপিএলের ঢাকা পর্ব খেলেই হুট করেই দুবাই চলে যান পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। সিলেট পর্বে যোগ দেওয়ার কথা থাকলেও আর ফিরছেন না। মালিকের এমন কাণ্ডে বিব্রত বরিশাল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটির তরফে নিশ্চিত করা হয়েছে, চলতি বিপিএলে আর দেখা যাবে না শোয়েব মালিককে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...