| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোচকে ধাক্কা মোটা অঙ্কের জরিমানা সহ বড় শাস্তি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৬ ১১:০৬:৪৭
কোচকে ধাক্কা মোটা অঙ্কের জরিমানা সহ বড় শাস্তি

বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার লেরয় সানেকে ধাক্কা দেওয়ার জন্য ইউনিয়ন বার্লিনের কোচ নেনাদ বিজালিসা শাস্তি পেয়েছেন। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল।

বুধবার জার্মান লিগে ইউনিয়ন বার্লিনের ১-০ ব্যবধানে হারের ৭৪তম মিনিটে ঘটনাটি ঘটে। টাচলাইনে বিয়ালেসার হাত থেকে বল নিতে গেলেন সানে। সফরকারী দলের ক্রোয়েশিয়ান কোচ ২৮ বছর বয়সী জার্মানের মুখে দুবার আঘাত করেন।

তখন হাতাহাতি লেগে যায় দুজনের মধ্যে। দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা আলাদা করেন দুজনকে। বিয়ালেসাকে লাল কার্ড দেখেন রেফারি। সানেকে দেন হলুদ কার্ড।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই ঘটনায় নিষেধাজ্ঞার পাশাপাশি বিয়ালেসাকে ২৫ হাজার ইউরো জরিমানা করার কথা জানায়।

বুন্ডেসলিগায় দলের পরের তিন ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন ৫২ বছর বয়সী এই কোচ।

গত মৌসুমে চারে থেকে লিগ শেষ করা ইউনিয়ন বার্লিন এবার ১৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে। ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ দুইয়ে, ৪৮ পয়েন্ট নিয়ে বায়ার লেভারকুজেন শীর্ষে আছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...