| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ হলো বর্ষসেরা ক্রিকেটারের তালিকা, দেখে নিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৫ ১৮:৫৮:০৮
প্রকাশ হলো বর্ষসেরা ক্রিকেটারের তালিকা, দেখে নিন

ঘরের মাটিতে ২০২৩ সালের বিশ্বকাপ খেলেছে ভারত। যেখানে ব্যাট হাতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন বিরাট কোহলি। এই মেগা ইভেন্ট ছাড়াও এশিয়া কাপেও দুর্দান্ত ছিলেন তিনি। সারা বছর এই ধরনের পারফরম্যান্সের জন্য কোহলিকে ২০২৩ সালের ওডিআই ক্রিকেটার হিসাবে সম্মানিত করা হয়েছিল।

গত বছর ২৪ ইনিংসে ৭২.৪৭ গড়ে ১৩৭৭ রান করেছিলেন কোহলি। ৬টি সেঞ্চুরি ও ৮টি অর্ধশতক করেছেন এই টপ-ক্লাস ব্যাটসম্যান। এই সময়ে তিনি ৯৯.১৩ স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেন।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আরো তিনজন। মোহাম্মদ শামি, শুবমান গিল ও ড্যারিল মিচেলকে হারিয়েছেন কোহলি।

২০২৩ সালে পুরো বছর জুড়েই দুর্দান্ত ফর্মে ছিলেন গিল। সবমিলিয়ে গেল বছর ২৯ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে এক হাজার ৫৮৪ রান করেছেন তিন। যেখানে তিনি ব্যাটিং করেছেন ৬৩.৩৬ গড় ও ১০৫.৪৫ স্ট্রাইক রেটে।

মোহাম্মদ শামি গত বিশ্বকাপে রীতিমতো আগুন ঝরিয়েছেন। ঘরের মাঠের সেই আসরে সাত ম্যাচে মাত্র ১০.১৭ গড়ে শিকার করেছেন ২৪ উইকেট। আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে ছিলেন তিনি। সেমি-ফাইনালে একাই ৭ উইকেট নিয়ে ভারতকে ফাইনালের টিকিট এনে দিয়েছিলেন এই পেসার। সব মিলিয়ে পুরো বছরে ১৯ ম্যাচে তার শিকার ৪৩ উইকেট।

এদিকে ২০২৩ সালটা দারুণ কাটিয়েছেন ড্যারিল মিচেল। ২৫ ইনিংসে ৫ সেঞ্চুরির সঙ্গে ৩ ফিফটিতে তিনি করেছেন এক হাজার ২০৪ রান। এর সঙ্গে তার ঝুলিতে আছে ৯ উইকেট ও ২২টি ক্যাচ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুটি সেঞ্চুরিসহ ৬৯ গড় ও ১১১.০৬ স্ট্রাইক রেটে তিনি করেছেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ৫৫২ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...