| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শোয়েব মালিকের পর আরো এক তারকা হারালো তামিমের বরিশাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৫ ১৮:৩২:৫৪
শোয়েব মালিকের পর আরো এক তারকা হারালো তামিমের বরিশাল

ফরচুন বরিশালের হয়ে খেলা পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক ব্যক্তিগত কারণে আইপিএল চলাকালীন দুবাই গিয়েছিলেন। সিলেটের মঞ্চে তার দলে যোগ দেওয়ার কথা ছিল। তবে চলমান বিপিএলে তাকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। শোয়েবের পর বরিশাল ছাড়লেন আফগান ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান।

২ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের সিরিজ শুরু হবে আফগানিস্তানের। সিরিজ খেলতে গতকাল (বুধবার) ঢাকা ছেড়েছেন ইব্রাহিম জাদরান। বরিশালের হয়ে দুই ম্যাচে ইব্রাহিম ২৩ পয়েন্ট করেছেন। অন্যদিকে এ বছর প্রিমিয়ার লিগে বরিশালের হয়ে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন শোয়েব মালিক। দুই ওভারে ব্যাট হাতে ২৯ ও বলে ২৭ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।

মালিক ও ইব্রাহিমের পরিবর্তে আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন আহমেদ শেহজাদ ও আকিফ জাভেদ। বিপিএলে বরিশাল বার্নার্স ও ঢাকা ডোমিনেটরসে খেলার অভিজ্ঞতা আছে ব্যাটার শেহজাদের। বিপিএলে সর্বমোট ৩০ ম্যাচে ১টি সেঞ্চুরিতে ৯৬০ রান করেছেন তিনি। তাই অভিজ্ঞ এই ব্যাটার বরিশালের জন্য দারুণ কার্যকরী হতে পারেন। আর বোলিংয়ে শক্তি বাড়াবেন তরুণ বাঁহাতি পেসার আকিফ। এবারই প্রথম বিপিএলে খেলবেন বাঁ-হাতি এই পেসার জাভেদ। ৪৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৫ উইকেট নিয়েছেন তিনি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছে বরিশাল। তারা জানিয়েছে, 'আগামীকাল বিকেলে ফরচুন বরিশাল শিবিরে যোগ দেবেন দুই পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ ও আকিফ জাভেদ।'

এখন পর্যন্ত ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে বরিশাল। আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহর বরিশাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...