| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইতিহাস গড়তে কলকাতায় পা রাখলেন বাংলাদেশের সানজিদা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৫ ১৪:২২:৪৯
ইতিহাস গড়তে কলকাতায় পা রাখলেন বাংলাদেশের সানজিদা

ইস্টবেঙ্গলের হয়ে খেলতে এলেন বাংলাদেশের জাতীয় মহিলা দলের ফুটবলার সানজিদা আখতার। বৃহস্পতিবার কলকাতায় এলেন তিনি। লাল-হলুদ জার্সি গায়ে মহিলাদের আই লিগ খেলবেন সানজিদা। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের পর সানজিদাকেও দেখা যাবে ভারতের ক্লাব ফুটবলে। আরও আগেই ভারতে আসার কথা ছিল সানজিদার। কিন্তু ভিসা সমস্যায় আসা হচ্ছিল না।

মঙ্গলবার ভিসা সমস্যা মিটে যেতেই বৃহস্পতিবার কলকাতায় চলে এলেন বাংলাদেশের মহিলা ফুটবলার। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে বুধবারই সানজিদা বলেছিলেন, “ভিসা হয়ে গিয়েছে। বৃহস্পতিবার কলকাতা যাচ্ছি।” বৃহস্পতিবার সানজিদাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা।

সানজিদার আগে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন ভারতের মহিলা ফুটবল লিগে খেলতে এসেছিলেন। তিনি এখন কিকস্টার্ট এফসি-তে খেলেন। ইস্টবেঙ্গলের সঙ্গে কিকস্টার্টের ম্যাচ রয়েছে ৫ ফেব্রুয়ারি। সেই দিন বাংলাদেশের দুই সতীর্থের একে অপরের বিপক্ষে খেলা দেখতে পারেন সমর্থকেরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...