| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এবার বিপিএল মাতাতে খুলনায় যোগ দিচ্ছেন দুই তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৫ ১১:৫৩:৩৩
এবার বিপিএল মাতাতে খুলনায় যোগ দিচ্ছেন দুই তারকা ক্রিকেটার

বিপিএলের প্রথম পর্বে জমকালো ক্রিকেট খেলেছে খুলনা টাইগার্স। তারা ১০০% জয়ের সাথে প্রথম পর্যায় শেষ করেছে, যদিও তারা একটি বড় দলের শিরোপা ধরে রাখতে পারেনি। দ্বিতীয় পর্বে মাঠে নামার লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই সিলেটে রয়েছে ফ্র্যাঞ্চাইজি। সিলেটের ম্যাচের আগে বড় খবর পেল খুলনা টাইগাররা।

সিলেট পর্বে মাঠে নামার আগে খুলনা টাইগার্স দলে যোগ দিচ্ছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম ও স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। এই দুইজনেরই রয়েছে পূর্বে বিপিএল খেলার অভিজ্ঞতা। বিপিএল বাদেও পাকিস্তানের জার্সিতে বাংলাদেশ সফর করেছেন তারা।

ওয়াসিম ও নওয়াজ যোগ দিলে খুলনাকে পড়তে হবে মধুর সংকটে। কারণ খুলনায় গত দুই ম্যাচে এভিন লুইস, ফাহিম আশরাফ ও ওসানে থমাস খেলেছেন। বিপিএলের নিয়মের কারণে বিদেশি ক্রিকেটারদের বেঞ্চে রাখতে হবে দলটিকে।

বিপিএলের সিলেট পর্বে যোগ দিচ্ছেন আরও ক’জন ক্রিকেটার। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্সে যোগ দিচ্ছেন ৩৯ বছর বয়সী স্পিনার সামিত প্যাটেল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পাচ্ছে অস্ট্রেলিয়ান জস ব্রাউন। ৩০ বছর বয়সী ব্রাউন অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে মাঠ না মাতালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ। চট্টগ্রামের জন্য ব্রাউনই বড় চুক্তি নয়। কদিন আগে ইংল্যান্ড ব্যাটার ফিল সল্টের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় দলটি। যদিও এসএ টোয়েন্টি ও আইএল টি-টোয়েন্টি শেষে তাকে পাওয়া যাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...