এবার ধোনির দিকে নজর দিলেন সানিয়া মির্জা
সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মধ্যে শোয়েব মালিককে খুঁজে পেয়েছেন সানিয়া মির্জা। পাকিস্তানের সাবেক অধিনায়কের সঙ্গে সানিয়ার বিচ্ছেদের খবর প্রকাশের পর থেকেই তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় দুই জনকে নিয়ে আলোচনার শেষ নেই। সানিয়ার একটি পুরনো সাক্ষাৎকার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে শোয়েব ও ধোনির ম্যাচের বর্ণনা দিয়েছেন ভারতীয় টেনিস তারকা।
শনিবার (২০ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তৃতীয় বিয়ের ঘোষণা দেন শোয়েব। এরপর সানিয়ার সঙ্গে শোয়েবের বিচ্ছেদ নিয়ে গত ১৫-১৬ মাসের জল্পনার অবসান ঘটে। যদিও তাদের বিয়ে শেষ হয়েছিল, ক্রীড়া অনুরাগীদের আগ্রহ একটি নতুন স্তরে পৌঁছেছে।
সকলেই জানতে চান, কেমন ছিল তাদের সম্পর্ক। দূরত্ব তৈরির কারণ। উৎসাহের শেষ নেই ভারত-পাকিস্তান ও বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের মাঝে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সানিয়ার পুরনো একটি সাক্ষাৎকার।
ভিডিওটিতে দেখা যায়, সানিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল কে তার প্রিয় ক্রিকেটার। জবাবে সানিয়া বলেছিলেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। তবে ধোনির সঙ্গে শোয়েবের মিলের কথাও বলেছিলেন তিনি। সানিয়া বলেন, ‘ধোনির ব্যক্তিত্ব সত্যিই আমাকে আমার স্বামী শোয়েবের কথা মনে করিয়ে দেয়। খুব অদ্ভুত হলেও দু’জনে এক রকম। ওরা শান্ত, আবার খুব মজার মানুষ। মাঠে শান্ত থাকে সব সময়। ধোনিকে অনেক দিক থেকেই শোয়েবের মতো লাগে আমার।’
সানিয়ার বক্তব্যের ওই অংশের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যসে ছড়িয়ে পড়েছে। ক্রীড়াপ্রেমীরা নানা মন্তব্যও করেছেন। শোয়েবের সঙ্গে ধোনির তুলনা করায় কেউ কেউ সমালোচনাও করেছেন সানিয়ার। অনেকে বলেছেন, সানিয়া নিশ্চয়ই এখন বুঝতে পারছেন, তার তুলনা কতটা ভুল ছিল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
