| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপিএল চলাকালেই দুবাই উড়াল দিলেন শোয়েব মালিক!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৪ ২১:২৯:১১
বিপিএল চলাকালেই দুবাই উড়াল দিলেন শোয়েব মালিক!

পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বর্তমানে মিডিয়ায় তুমুল আলোচনায় রয়েছেন। ব্যক্তিগত কারণে শিরোনাম হচ্ছেন তিনি তোলে. বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তিনি।

তবে বাংলাদেশ বিপিএল লিগের সময় ব্যক্তিগত কারণে দুবাই গিয়েছিলেন এই অভিজ্ঞ পাকিস্তানি ক্রিকেটার। সিলেট পর্বে আবারো ফিরবেন বলে জানা গেছে। বিষয়টি বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্র নিশ্চিত করেছে।

বিপিএলের ঢাকা পর্বে মোট তিনটি ম্যাচ খেলেছে বরিশাল। তিন ম্যাচের তিনটিতেই খেলেছিলেন তিনি। তবে ৪১ বছর বয়সী অলরাউন্ডারের ব্যাট সেভাবে হাসেনি। তার ব্যাট থেকে যথাক্রমে অপরাজিত ১৭, ৫ ও ৭ রানের ইনিংস এসেছে।

হুট করে বিপিএল ছেড়ে গেলেও শোয়েব সিলেট পর্বে ফরচুন বরিশাল শিবিরে যোগ দেবেন বলে জানা গেছে। বরিশালের সিলেট পর্বের প্রথম ম্যাচ আগামী ২৭ জানুয়ারি।

শোয়েব মালিক বিপিএল ছাড়ার আগে তাকে সুযোগ দেয়ায় সকলকে ধন্যবাদ দিয়েছেন, ‘আমি এখানে সুযোগ পাওয়ার পর প্রতিটি রানই আমার জন্য স্মরণীয়। সেজন্য আমি কোচিং স্টাফকে ধন্যবাদ দিতে চাই। এগুলো আমার জন্য বিশেষ মুহূর্ত। আমি যেহেতু এখনও ক্রিকেট খেলছি, সেজন্য এখনও আমার ওপর মানুষের চোখ আছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...