| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটপর্বেই খেলবেন সাকিব, সর্বশেষ তথ্য দিলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৪ ২১:০৩:৫৮
সিলেটপর্বেই খেলবেন সাকিব, সর্বশেষ তথ্য দিলো বিসিবি

নিজ দেশ, লন্ডনে গিয়ে চক্ষু বিশেষজ্ঞকে দেখেছিলেন কিন্তু এটি কাজ করেনি। সিঙ্গাপুরে গিয়ে কি সাকিব আল হাসানের সমস্যার সমাধান হবে? অলরাউন্ড চ্যাম্পিয়নের কি চোখের অস্ত্রোপচার লাগবে?

প্রয়োজনে তার বিপিএল খেলার সম্ভাবনাও কমে যাবে। এবারের বিপিএলে কি মাঠে নামতে পারবেন সাকিব? এমনকি কখন? চোখের চিকিৎসা সম্পর্কে সর্বশেষ খবর কি?

সব ভক্ত, অনুরাগী এবং ক্রিকেট অনুরাগীদের যে অদ্ভুত প্রশ্ন এখন শুধু একটি। তাদের জন্য সুখবর আছে। আমরা যতদূর জানি, চোখের জটিলতার কারণে সাকিবের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

বিপিএলের সিলেটপর্বের প্রথম দিন মানে ২৬ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথম ম্যাচে নামতে পারবেন কিনা নিশ্চিত নয়। তবে সিলেটপর্বেই রংপুরের হয়ে বাবর আজমদের সঙ্গে খেলতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে, একটি দায়িত্বশীল সূত্র তেমনটাই জানিয়েছে।

সূত্রের দেওয়া খবর, সাকিব ফিরে আসছেন খুব জলদি এবং সেটা আগামী ২-১ দিনের মধ্যেই। একটি অসমর্থিত সূত্রের দাবি, আজ বুধবার রাতেও দেশে ফিরতে পারেন সাকিব।

ভেতরের খবর, আজ বিকেলে সাকিবের বর্তমান ও সর্বশেষ অবস্থা জানিয়ে বিসিবি থেকে একটি আনুষ্ঠনিক বিবৃতি দেওয়া হবে। সেটা বিসিবির মেডিকাল কমিটির ভাষ্য অনুযায়ীই দেওয়া হবে। সেই প্রেস রিলিজেই সাকিবের সর্বশেষ অবস্থার পুরো আপডেট থাকবে।

বিসিবি মেডিক্যাল কমিটির প্রধান দেবাশীষ চৌধুরী আর মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দুজনই জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তবে তারা কেউই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেননি।

জানা গেছে, সাকিবের চোখের চিকিৎসা গতকাল মঙ্গলবার পর্যন্ত শুরু হয়নি। সূত্রের খবর, দেশে ফিরে চোখের চিকিৎসার পাশাপাশি বিপিএল খেলাও চালিয়ে যেতে পারবেন সাকিব। তার মানে রংপুর রাইডার্সের হয়ে সিলেটপর্বে তাকে মাঠে দেখা যেতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...