| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শোয়েব ভারতের ভিসা না পাওয়ার রেগে গেলেন রোহিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৪ ১৭:২৩:৪৫
শোয়েব ভারতের ভিসা না পাওয়ার রেগে গেলেন রোহিত

ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারেননি ২০ বছর বয়সী ইংল্যান্ডের খেলোয়াড় শোয়েব বশির। ভিসা না পাওয়ায় তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলবেন না এই তরুণ ক্রিকেটার। এমন ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

শোয়েব বশির ইংল্যান্ডের সারেতে জন্মগ্রহণ করেন এবং একটি ব্রিটিশ পাসপোর্ট ধারণ করেন। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় তার ভারতীয় ভিসা পেতে দেরি হয়েছিল। মূলত, ভারতীয় উপমহাদেশের দুই প্রতিবেশী দেশের বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে আল-বশিরকে এখনও ভারতে প্রবেশের ভিসা দেওয়া হয়নি।

ভারত সফরের জন্য ইংল্যান্ড দল ঘোষণা করে ১১ ডিসেম্বর। তখনই ভিসার জন্য ক্রিকেটারদের কাগজপত্র জমা দেয়া হয়। বাকি ক্রিকেটাররা ভিসা পেলেও পাননি বশির। আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, এ সপ্তাহের মধ্যেই ভারতে পৌঁছাতে পারবেন বশির।

এদিকে, বশিরের সঙ্গে এমন কাণ্ডে হতাশা প্রকাশ করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তরুণ ক্রিকেটার হিসেবে এমনটি বশিরের জন্য হতাশার বলেও মন্তব্য করেন তিনি।

বেন স্টোকস বলেন, ‘আমরা ডিসেম্বরে স্কোয়াড ঘোষণা করেছি। আর বশির এখন ভারত যেতে ভিসা পাচ্ছে না। এটা হতাশার, যাকে আমরা দলে নিয়েছি তাকে এখনো পাইনি। তরুণ ক্রিকেটার সে। তার জন্য সত্যিই খুব খারাপ লাগছে। এটা দুর্ভাগ্যজনক এবং হতাশার। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...