| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিব কে নিয়ে বিসিবির পক্ষ থেকে আসলো সুখবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৪ ১৪:৩০:২৮
সাকিব কে নিয়ে বিসিবির পক্ষ থেকে আসলো সুখবর

দীর্ঘদিন ধরে রেটিনার জটিলতায় ভুগছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের চোখে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। বিশ্বের সেরা অলরাউন্ডার নন্দিত খুব শিগগিরই সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন এবং চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারবেন।

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সাবেক পারফরমেন্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গে সাকিব বুধবার নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদকের সঙ্গে একান্তে আলাপকালে এতথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘সাকিবের চোখে অস্ত্রোপচার করা লাগছে না। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন এবং বিপিএলেও খেলতে পারবেন।

’ তিনি এও জানান, বিষয়টি আজই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিব। চোখের উন্নত চিকিৎসার জন্য গেল ২১ জানুয়ারি সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া তথ্যানুযায়ী, সেখানে দু’জন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন এই বাঁহাতি। গেল অক্টোবরে ভারতে বিশ্বকাপ চলাকালীন সাকিব চোখের জটিলতা অনুভব করতে শুরু করলে সেখানেই দুই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন।

কিন্তু তাতে খুব একটা উন্নতি না দেখে বিপিএল শুরুর চার দিন আগে তার দল রংপুর রাইডার্স তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠায়। কিন্তু দেশে ফিরে ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ শেষে সাকিব বুঝতে পারেন তার চোখের জটিলতা আরো প্রকট হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে বিসিবি’র তত্ত্বাবধানে সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...