| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশি পেসারকে শাস্তি দিলো আইসিসি, বিপদে টিম ম্যানেজমেন্ট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৪ ০৯:৫৭:৫১
বাংলাদেশি পেসারকে শাস্তি দিলো আইসিসি, বিপদে টিম ম্যানেজমেন্ট

চলমান যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশি যুব দল ভারতের অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়। সেই ম্যাচে হারের পর দুঃসংবাদ পেলেন দলের অন্যতম সেরা খেলোয়াড় মারুফ মারজা।

আইসিসির নিয়ম ভঙ্গের দায়ে এই বাঁ-হাতি খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়েছে। আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন মারুফ। যে কারণে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যা গত ২৪ মাসে তার নামের পাশে প্রথম ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি তাকে তিরস্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

মূলত ভারতের বিপক্ষে ম্যাচের ৪৪তম ওভারে তিনি প্রতিপক্ষ ব্যাটারকে আউট করে দু’বার অতি আক্রমণাত্মক মনোভাব দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার নির্দেশ করেন। যা আইসিসির প্লেয়িং কন্ডিশনের নীতি বিরুদ্ধ কাজ। আইসিসির আচরণবিধির ২.৫ ধারায় স্পষ্টতই বলা আছে, কোন ক্রিকেটার প্রতিপক্ষ ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের প্রতি বাজে ভাষা, বাজে ইঙ্গিত বা শারীরিক প্রতিক্রিয়া প্রদর্শন করা যাবে না।

এই নিয়ম ভঙ্গ করায় ম্যাচ অফিসিয়ালরা মারুফের বিরুদ্ধে অভিযোগ আনেন। বাংলাদেশি এই পেসার আইসিসির ম্যাচ রেফারির দেওয়া সাজা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...