পাকিস্তানের ক্রিকেটাররা যেকারনে ছাড়পত্র পাচ্ছে না বোর্ড থেকে
বিপিএল মাতাতে নিউজিল্যান্ড থেকে সরাসরি বাংলাদেশে যোগ দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। রিজওয়ানের ঠিকানা কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। আর বাবুর রোড রংপুরের দিকে। গতকাল রাতেই দলে যোগ দিয়েছেন তারা দুজন। আজ থেকে মাঠে দেখা যাবে তাদের। তবে বাবর রিজওয়ানকে মাঠে দেখা গেলেও বিপিএলে থাকছেন না অনেকেই।
বরিশালের শার্টে তামিম ইকবাল ও ফখর জামানের বিধ্বংসী উদ্বোধনী জুটি দেখার প্রত্যাশা ছিল সবাই। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়ে হতাশ বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ফখর পিসিবি থেকে অনাপত্তি সনদ বা ছাড়পত্র পাননি। সে কারণে তিনি খেলছেন না।
একই অবস্থা ইফতেখার আহমেদ এবং সাইম আইয়ুবের। দুজনকে নিয়েই আশা ছিল। তবে তারাও পারছেন না বিপিএলে মাঠে নামতে। পাক ব্যাটার মোহাম্মদ হারিস তো বাংলাদেশ এসেই ফিরে গিয়েছেন এনওসি না পেয়ে। ভিডিওবার্তায় দলকে শুভেচ্ছে জানিয়ে বিদায় নিয়েছেন তিনি।
মূলত এদের প্রায় সকলেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন নিয়মের গ্যাঁড়াকলে আটকেছেন। পিসিবির নতুন নিয়ম অনুযায়ী ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত একজন পাকিস্তানি ক্রিকেটার বাইরের দেশের কেবলমাত্র দুটি ফ্যাঞ্চাইজ লিগই খেলতে পারবেন। খেলতে না পারাদের বেশিরভাগই সেই কোটা এরইমাঝে পূরণ করে ফেলেছেন। যার কারণে তাদের দেখা যাচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এছাড়া মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, আবদুল্লাহ শফিক দেরিতে আবেদন করায় নওসি এর জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে মোহাম্মদ আমির বিপিএল থেকে শেষ সময়ে নাম সরিয়ে নিয়ে চলে গিয়েছেন দুবাইয়ের আইএল টি-টোয়েন্টি খেলতে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
