| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনা নিয়েই খেলবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৩ ১৩:১৪:৩২
করোনা নিয়েই খেলবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন ট্র্যাভিস হেড। প্রথম ইনিংসে খেলেছিলেন ১১৯ রানের ইনিংস। ইনিংসের সুবাদে লিড পায় অস্ট্রেলিয়া। সেই ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন হেড। তবে অ্যাডিলেডে এমন পারফরম্যান্স করা প্রধান পরে করোনায় আক্রান্ত হন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান এখনো সেরে ওঠেননি তা থেকে। তবু তাঁকে ব্রিসবেন টেস্টে দলে চায় অস্ট্রেলিয়া। তারা আশা করছে, পরশু শুরু হতে যাওয়া টেস্টের আগেই নেগেটিভ হবেন হেড।

যদি না–ও হন, নির্দিষ্ট কিছু শর্ত মেনে খেলবেন হেড। হেড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ব্রিসবেনে দলের সঙ্গে না গিয়ে গিয়েছেন এক দিন দেরিতে। যদিও আজ দলের সঙ্গে অনুশীলন করার কথা আছে তাঁর। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স হেড প্রসঙ্গে বলেছেন, ‘মনে হচ্ছে, হেড এ (করোনা) থেকে প্রায় বেরিয়ে আসছে। ও ভালো আছে। মনে হয় আজ অনুশীলন করবে।

ও যদি পজিটিভও থাকে, তবু খেলতে পারে, তবে তাতে করোনার কিছু বিধি মানতে হবে।’ গত মৌসুমে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে করোনা নিয়েই নেমেছিলেন ম্যাট রেনশ। সেটি ছিল টেস্টে প্রায় ৫ বছর পর রেনশের ফেরার ম্যাচ। তবে মাঠের বাইরে তাঁকে সতীর্থদের থেকে আলাদা রাখা হয়েছিল।

প্রথম টেস্টে চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজাও। কনকাশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনিও খেলবেন ব্রিসবেন টেস্টে। তাই এই টেস্টেও অ্যাডিলেডের একাদশই খেলবে। তাই রেনশকে ব্রিসবেন হিটের হয়ে বুধবার বিগ ব্যাশ ফাইনালে খেলার অনুমতি দেওয়া হয়েছে। ফাইনাল শেষে আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...