| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যাচ সেরা হয়েও নিজেকে ম্যাচ সেরা মানতে চাননা বিজয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৩ ১০:১০:২৯
ম্যাচ সেরা হয়েও নিজেকে ম্যাচ সেরা মানতে চাননা বিজয়

বিকেলের ম্যাচ শেষে চট্টগ্রামের তানজিদ তামিম বলেন, দিনে ইনিংস না থাকলেও রাতে মিরপুর গেটে ইনিংস আছে। কথাটি যতটা সত্য, পরের ম্যাচে এর নজির পাওয়া গেছে। তিন টাইগার ক্রিকেট জায়ান্ট তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের হয়ে ১৮৭ রান করেন। খুলনা সেই ম্যাচ শেষ করেছে দুটি ভালো অবস্থানে স্ট্রাইক দিয়ে। রানতাড়া করতে নেমে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা এভিন লুইস।

যতক্ষণ মাঠে ছিলেন টি-টোয়েন্টে খেলেছেন উপভোগ করে। ২১ বলেই করেছেন ফিফটি। তবে এরপর ফিরে গেলেও খুব একটা সমস্যা হয়নি খুলনার জন্য। ৬৩ রান করে ম্যাচসেরা হওয়া এনামুল হক বিজয়ের মুখেও ছিল লুইস বন্দনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলসে এসে বিজয় বলেন, 'আপনারা তো লুইসের খেলা দেখলেন। আসলে লুইসই ব্যবধান গড়ে দিয়েছে। আমরা শুধু ক্যারিং করেছি।

আমার কাছে মনে হয়েছে আমি জাস্ট ক্যারি করেছি। আফিফও তাই করেছে, আমরা শুধু দলকে... আগের দিনের মতো ফিল করেছি যে ৭-৮ করে লাগবে (ওভারপ্রতি রান)। কিন্তু খেলাটা আসলে পুরোটা ঘুরিয়ে দিয়েছে লুইস। অবশ্যই ১৯০ রান মিরপুরে তাড়া করা সহজ নয়। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ও খেলাটা বদলে দিয়েছে।

এমন হাইস্কোরিং রান টুর্নামেন্টকে জমিয়ে রাখবে বিশ্বাস বিজয়ের, 'দেখুন, টুর্নামেন্টে কিন্তু এত রান হয়নি যতগুলো ম্যাচ হয়েছে। জেতা হোক কিংবা হারা হোক, যাই হোক না কেন ক্লোজ ম্যাচগুলো কিন্তু টুর্নামেন্টের একটা হাইপ ক্রিয়েট করে। আজকের ম্যাচটা টুর্নামেন্টের হাইপ ক্রিয়েট করবে আমি আশা করি। এরকম একটা ম্যাচ হচ্ছে সবাই দেখতে আসবে, ভালো ফিল করবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...