| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিপিএলে ব্যাট হাতে নতুন ইতিহাস গড়লেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২২ ২০:৪৯:১১
বিপিএলে ব্যাট হাতে নতুন ইতিহাস গড়লেন তামিম

বাংলাদেশি ক্রিকেটে একজন ব্যাটসম্যান যে রেকর্ডগুলো অর্জন করতে পারেন তার অধিকাংশই তামিম ইকবালের দখলে। তার প্রমিত বইয়ের আরেকটি সংযোজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করলেন তামিম।

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। যেখানে বরিশালের হয়ে ইনিংস ওপেন করতে আসেন তামিম। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তামিম আজও দুর্দান্ত।

বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজারী ক্লাবে পা রাখতে আজকের ম্যাচের আগে তামিমের দরকার ছিল ৩৫ রান। সেটা পূর্ণ করেছেন ইনিংসের ১২তম ওভারে। বিপিএল ক্যারিয়ারে ৯১তম ম্যাচে এসে এই এলিট ক্লাবে জায়গা করে নিলেন তামিম।

এদিন ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি তামিম। দারুণ ব্যাটিংয়ের পরও হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন। নাসুমকে সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে থেমেছেন ৩৩ বলে ৪০ রান করে।

তামিম ফিরলেও তা দলের ওপর খুব একটা প্রভাব ফেলেনি। দলের অপর দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ঝোড়ো ব্যাটিং করেছেন। তাদের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...