| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব ১৯

বিশ্বকাপে টিকে থাকার মিশনে দারুণ লড়াই করছে বাংলাদেশের যুবারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২২ ১৯:৪৭:২৭
বিশ্বকাপে টিকে থাকার মিশনে দারুণ লড়াই করছে বাংলাদেশের যুবারা

শক্তিশালী ভারতের কাছে ৮৪ রানের বিশাল ব্যবধানে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে লিটল টাইগারদের টিকে থাকার জন্য বাকি দুই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ। এমন সমীকরণ নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন তরুণ টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রবি। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ যুব একাদশে দুটি পরিবর্তন।

এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে। জবাবে বাংলাদেশ ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১২২ রান করেছে। জয়ের জন্য প্রয়োজন এখন ১২৪ রান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসরে দারুণ শুরু পেয়েছে আইরিশরা। এই ম্যাচ কোনো কারণে আয়ারল্যান্ডের কাছে হেরে গেলে ফিরতি টিকিট কাটতে হতে পারে বাংলাদেশের জুনিয়রদের। যদিও প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত সহজ একটা ম্যাচই অপেক্ষা করছে এশিয়ান চ্যাম্পিয়নদের সামনে। তবে, এই ম্যাচেও হেলাফেলার সুযোগ নেই রাব্বি-মারুফদের। পরের রাউন্ডে যাওয়া এবং সুপার সিক্সে বোনাস পয়েন্ট যোগের জন্য, হারাতে হবে আইরিশদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রোহানাতদৌলা বর্ষণ ও মারুফ মৃধা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...