| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলে খেলতে চেয়ে যা বললেন কায়েস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২২ ১৮:২৩:৫৯
জাতীয় দলে খেলতে চেয়ে যা বললেন কায়েস

এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন ইমরুল কায়েস। তবে গত কয়েক বছর ধরেই নির্বাচকদের রাডারের বাইরে রয়েছেন এই ওপেনার। তাদের মধ্যে ঘরোয়া ক্রিকেটে আহামরি ভালো পারফর্ম করেননি। তবে জাতীয় দলে ফেরার স্বপ্ন হাল ছাড়েননি ইমরুল। তিনি বলেন, 'স্বপ্ন তো যতদিন খেলবো ততদিন দেখবো। জাতীয় দল একটা আলাদা জায়গা। এখানে খেলাটা অনেক বড় সম্মানের আমি মনে করি। যতদিন খেলবো চেষ্টা করবো। যদি ওটা মাথায় না থাকে, ওই খেলাটার মানে হয় না। আমার মনে হয় সবারই ব্যাক অব দ্য মাইন্ডে থাকে জাতীয় দল।' এদিকে এবারের বিপিএলে কুমিল্লার হয়য়ে খেললেও নেতৃত্ব হারিয়েছেন ইমরুল।

দলটির অধিনায়কত্ব করছেন লিটন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'লিটন দাস তো সবসময় টপ প্লেয়ার। আপনি দেখছেন সে সম্প্রতি বাংলাদেশের হয়ে যে সিরিজগুলোতে অধিনায়কত্ব করেছে। সে তার কাজগুলো খুব ভালোভাবে সামলেছে। সফলভাবে করেছে। আমার মনে হয় লিটনের মাথা ভালো; সে খুব ভালোভাবে সামলাতে পারে। এই দলেও আমি আশা করি ভালো করতে পারবে।' কুমিল্লার দায়িত্বে না থাকায় হালকা এখন ইমরুল, 'অধিনায়ক থাকলে অনেককিছু মেটার করে। দলে ভূমিকাটা আমার আলাদা থাকে। একেকদিন একেক রকম ভূমিকা পালন করতে হয়।

এখনও আমি চেষ্টা করবো একইভাবে। মাঠের ভেতরে তো একটু ফ্রি থাকা যায়, কারণ এত পরিকল্পনা করতে হয় না। লিটন সবকিছু দেখে। ওদিক থেকে তো একটু ফ্রি থাকা যায়।' 'এখানে কী অর্জন করেছি মেটার করে না। কী হচ্ছে বা কী হবে, দলের জন্য ভালো কী হবে; এটাই সবচেয়ে বড় জিনিস। আমার মনে হয় কুমিল্লা সঠিক একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আগামী পাঁচ-ছয় বছর কাকে দিয়ে দলকে নেতৃত্ব দেওয়া যাবে, তারা ওই পরিকল্পনাতে এগোচ্ছে। আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...