| ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

ইংল্যান্ড সিরিজ়ের মাঠে নামার আগেই বড় ধাক্কায় ভারত, টেস্ট থেকে সরে দাঁড়ালেন বিশ্বসেরা ব্যাটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২২ ১৫:২৮:২৪
ইংল্যান্ড সিরিজ়ের মাঠে নামার আগেই বড় ধাক্কায় ভারত, টেস্ট থেকে সরে দাঁড়ালেন বিশ্বসেরা ব্যাটার

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন কোহলি। ফলে তাকে ছাড়াই স্টোকসের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে রোহিতকে। বিসিসিআই জানিয়ে দিয়েছে কোহলি খেলবেন না।

বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে বিরাট কোহলিকে পাবেন না রোহিত শর্মা। হঠাৎ করেই সরে দাঁড়ান সাবেক অধিনায়ক। ব্যক্তিগত কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ছুটি চেয়েছেন কোহলি। কাউন্সিল তার অনুরোধ অনুমোদন করেছে।

সোমবার হায়দরাবাদে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু করেছেন রোহিতেরা। এ দিনই কোহলির না খেলার কথা জানিয়েছে বিসিসিআই। ঠিক কী কারণে কোহলি হঠাৎ সরে দাঁড়ালেন, তা জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।

বোর্ড কর্তাদের পাশাপাশি, অধিনায়ক রোহিত, কোচ রাহুল দ্রাবিড় এবং জাতীয় নির্বাচকদেরও ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছেন কোহলি। জাতীয় দলকে সব সময় আগ্রাধিকার দেওয়া কোহলির আবেদন মেনে নিয়েছেন তাঁরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...