| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক বাছাইয়ে হারতে হারতে কোনোমতে ড্র আর্জেন্টিনার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২২ ১১:৩৬:২৬
অলিম্পিক বাছাইয়ে হারতে হারতে কোনোমতে ড্র আর্জেন্টিনার

অলিম্পিক ফুটবল বাছাইয়ে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের জাতীয় দলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কোচ জাভিয়ের ম্যাসেরানোর দল। ৬৭ মিনিটে দিয়েগো গোমেজের গোলের পর ৯০ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান লুসিয়ানো জুনদো।

বি গ্রুপে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে টাই থাকলেও চিলিকে হারিয়েছে পেরু। গ্রুপের অন্য দল উরুগুয়ে। ১০ টি লাতিন আমেরিকার দেশ দুটি গ্রুপে বিভক্ত এবং ভেনেজুয়েলায় অলিম্পিক বাছাইপর্ব খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল বাছাইপর্বের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। চার দলের প্রতিযোগিতা শেষে শীর্ষ দুই দল প্যারিস অলিম্পিকে জায়গা পাবে।

সর্বশেষ দুই অলিম্পিকে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনা এবার সোনার পদকের লক্ষ্যে প্যারিসে যেতে চায়। এ জন্য লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া এবং জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকে অলিম্পিকে পাঠানোর কথা ভাবা হচ্ছে।

তবে প্যারিসের টিকিট নিশ্চিত করতে দরকার আঞ্চলিক বাছাই উতরানো। আজ ভেনেজুয়েলার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে অবশ্য ধাক্কাই খেয়েছে মাচেরানোর দল।

ম্যাচের প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের পথ বের করতে পারেনি আর্জেন্টিনা। উল্টো ৬৭ মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়তে হয়েছে। ম্যাচ শেষে সুযোগ নষ্ট এবং তিন পয়েন্ট তুলতে না পারা নিয়ে আক্ষেপই ঝরেছে কোচ মাচেরানোর কণ্ঠে, ‘ম্যাচে আমরাই ভালো খেলছি। প্রথম ১৫-২০ মিনিটে বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি, দ্বিতীয়ার্ধে যা আমাদের ভুগিয়েছে।’

ম্যাচের দ্বিতীয়ার্ধে রিভার প্লেটের ক্লদিও এচেভেরিকে মাঠে নামান মাচেরানো, যাঁকে কয়েকটি ক্লাবের সঙ্গে লড়াইয়ের পর কিছুদিন আগে দলে ভেড়ানো নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৯০ মিনিটে এচেভেরি কাস্ত্রোকে বল বাড়ান। কাস্ত্রোর পা হয়ে বল যায় গুনদোর কাছে, যিনি বল জালে জড়িয়ে আর্জেন্টিনার হার এড়ান।

ম্যাচ শেষে মিডফিল্ডার ফেদেরিকো রেদোনদো দাবি করেন, মাঠ ভালো থাকলে জিততেও পারত তাঁর দল, ‘মাঠ খুব একটা ভালো ছিল না। আমাদের যে খেলার ধরন এবং পরিকল্পনা, সে অনুসারে এটি সহায়তা করেনি।’

আর্জেন্টিনার পরের ম্যাচ বুধবার পেরুর বিপক্ষে। ‘এ’ গ্রুপে থাকা ব্রাজিলের প্রথম ম্যাচ আগামীকাল, প্রতিপক্ষ বলিভিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...