| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুরে ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, মোবাইলে খেলা দেখাবেন যেভাবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২২ ১০:১৪:৪৩
দুপুরে ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, মোবাইলে খেলা দেখাবেন যেভাবে

এশিয়ান চ্যাম্পিয়নদের শিরোপা নিয়ে দক্ষিণ আফ্রিকার দিকে এয়ারপোর্ট ছেড়েছে বাংলাদেশ। ভারতের পরাজয় ছিল সুখের স্মৃতি। কিন্তু ব্লুমফন্টেইনে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের পক্ষে এটি কাজ করেনি। তরুণ বাংলাদেশ তাদের শক্তিশালী প্রতিপক্ষ ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছে।

বলাই বাহুল্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশিত শুরু হয়নি।মাহফুজ রহমান রাব্বি আশিকুর রহমান শিবলী হয়তো মানসিক আঘাত পেয়েছেন। মারুফ মৃদার চমৎকার বোলিং পারফরম্যান্সের পর বাংলাদেশ আর ভারতের কাছে খুব একটা হুমকি হয়ে দাঁড়ায়নি। সেই পরাজয়ের ক্ষত শুকানোর আগেই বাংলাদেশের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ হবে।

বাংলাদেশ সময় সোমবার দুপুরে শুরু হওয়া ম্যাচে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যারা কিনা প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথম ম্যাচে রীতিমত উড়িয়ে দিয়েছে। এই ম্যাচ কোনো কারণে হারলে ফিরতি টিকিট কাটতে হতে পারে বাংলাদেশের জুনিয়রদের।

যদিও প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত সহজ একটা ম্যাচই অপেক্ষা করছে এশিয়ান চ্যাম্পিয়নদের সামনে। তবে, এই ম্যাচেও হেলাফেলার সুযোগ নেই রাব্বি-মারুফদের। পরের রাউন্ডে যাওয়া এবং সুপার সিক্সে বোনাস পয়েন্ট যোগের জন্য, হারাতে হবে আইরিশদের।

আয়ারল্যান্ডকে হারিয়ে তাই প্রথম জয় খুঁজে নেয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে। অবশ্য হারলেও অবশ্য সুযোগ থাকবে পরের রাউন্ডে ওঠার। কিন্তু সুপার সিক্সে গ্রুপপর্বের পয়েন্ট যোগ করার নতুন নিয়মে, শেষ চার পৌঁছানোর জন্য এই ম্যাচে জয় একান্ত দরকার।

নিয়ম আর বাস্তবতা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় জুনিয়র টাইগাররা। এশিয়া কাপ জয়ের পর এবার বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ডু অর ডাই ম্যাচের বিশাল চাপ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...