| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২১ ২২:৫১:৫৮
বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের যুব দলের শুরুটা ভালো হয়নি। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৪ রানে হেরে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শীর্ষে সুপার সিক্সে খেলার রেসে ভালো অবস্থানে থাকার জন্য বাংলাদেশকে সোমবার (২২ জানুয়ারি) তাদের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বাঁহাতি পেসার মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের সামনে বড় স্কোর করতে পারেনি ভারত। ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে তারা। ৮ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করেন মারুফ।

জয়ের জন্য ২৫২ রানের জবাবে ৩৮ রানের সূচনা পায় বাংলাদেশ। কিন্তু এরপর ১২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। পঞ্চম উইকেটে ১১৮ বলে ৭৭ রনের জুটি গড়ে বাংলাদেশকে খেলায় ফেরান আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমস। কিন্তু আরিফুল ৪১ ও শিহাব ৫৪ রানে ফেরার পর, বাংলাদেশের আর কোন ব্যাটার দলের হাল ধরতে পারেনি। ২৫ বল বাকি থাকতে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস -১ এ সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচ। এছাড়া ডিজনি+ হটস্টারের অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে খেলা। এছাড়া মোবাইলে ম্যাচটি দেখতে এখানে ক্লিক করুন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...