| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৯ বার দল পরিবর্তন করেও বিপিএলের শিরোপা জেতা হয়নি পঞ্চ পাণ্ডবদের এই ২ জনের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২১ ১৯:৫৭:১৪
৯ বার দল পরিবর্তন করেও বিপিএলের শিরোপা জেতা হয়নি পঞ্চ পাণ্ডবদের এই ২ জনের

দেশের ক্রিকেটে তিনি বড় নাম। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে সরে গেলেও দেশের বিপিএল ক্রিকেট লিগে মুশফিকুর রহিমের জনপ্রিয়তা কমেনি। উইকেটের পেছনের অভিজ্ঞতা এবং নেতৃত্বের গুণাবলী এবং শক্তিশালী ব্যাটিং গুণাবলী। এমন খেলোয়াড়কে দল নিতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো! এছাড়া ১৫ বছরের ক্রিকেট অভিজ্ঞতা রয়েছে।

তবে পরিসংখ্যান বলছে, বিপিএলের মঞ্চে মুশফিকের দুর্ভাগ্য। দশ মৌসুমে নয়বার দল বদল করলেও ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ট্রফি জিততে পারেনি। এর মধ্যে একাধিকবার অধিনায়ক হয়েছেন। কিন্তু তিনি কখনোই খেতাব পাননি। একই অবস্থা মাহমুদুল্লাহ রিয়াদেরও। ছয়বার দল বদল করেছেন।

পঞ্চপাণ্ডবের মাঝে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল শিরোপা পেলেও মুশফিকুর রহিম কখনোই বিপিএলের শিরোপা পাননি। আরেক পাণ্ডব মাহমুদউল্লাহ রিয়াদও ৬ বার দল বদলে শিরোপার দেখা পাননি। দুই ভায়রার এমন শিরোপাখরা এবার ঘুচতে পারে বরিশালের জার্সিতে। কাগজে কলমে বেশ শক্তিশালী দলই করেছে ফরচুন বরিশাল।

বিপিএলে ৮বার দল পাল্টে শিরোপাহীন মুশফিক, ছয়বারেও হতাশ রিয়াদ

২০১২ সালে বিপিএলের অভিষেক আসরে দুরন্ত রাজশাহীতে ছিলেন মুশফিকুর রহিম। এরপর ২০১৩ এবং ২০১৫ সালে ছিলেন সিলেটে। সিলেট রয়্যালস এবং সিলেট সুপার সিক্সার্স নামে খেলেও নিজের ভাগ্য বদল করা হয়নি মুশফিকের। এরপর ২০১৬ সালের বরিশাল বুলসে এসেছেন। এসময় পর্যন্ত শিরোপা পেয়েছিল ঢাকা এবং কুমিল্লা ফ্র্যাঞ্চাইজ।

২০১৭ সালে মুশফিক আবার ফিরে যান রাজশাহীতে। ২০১৯ সালে পা রাখেন চট্টগ্রাম ভাইকিংসের ডেরায়। ২০১৯-২০ বিপিএল এবং ২০২২ বিপিএলে মুশফিক ছিলেন খুলনা টাইগার্সের অংশ। ২০২৩ সালে আবার ফিরে যান সিলেটে। সেবারই শিরোপার সবচেয়ে কাছে গিয়েছেন মুশি। যদিও ফাইনালে কুমিল্লার কাছে হারতে হয়েছে তাকে। মাঝে ২০২০-২১ সালে বঙ্গবন্ধু টি-২০ কাপে ছিলেন বেক্সিমকো ঢাকায়। সেখানেও ব্যর্থ হয়েছিলেন মুশফিক।

অন্যদিকে মাহমুদউল্লাহ ২০১২ এবং ২০১৩ মৌসুম খেলেছেন চিটাগাং কিংসের জার্সিতে। এরপর ২০১৫ বিপিএল বরিশাল বুলসে কাটিয়ে তিন মৌসুমের জন্য চলে যান খুলনায়। ২০১৯-২০ মৌসুমে আবার এসেছিলেন চট্টগ্রামে। এরপর ২০২২ সালে মিনিস্টার গ্রুপ ঢাকায়। সবশেষ দুই আসর আবার খেলছেন ফরচুন বরিশালের হয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...