| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

টাইগারদের কোচ হওয়া নিয়ে মুখ খুললেন অ্যামব্রোস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২১ ১৯:১৬:০২
টাইগারদের কোচ হওয়া নিয়ে মুখ খুললেন অ্যামব্রোস

গতবারের মতো এবারও বিপিএলে ধারাভাষ্যকার হিসেবে এসেছেন অ্যামব্রোস। একটি সংবাদপত্রকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি তার কিছু ভাবনা শেয়ার করেছেন।

কার্টলি অ্যামব্রোস ওয়েস্ট ইন্ডিজের সোনালী যুগের অন্যতম প্রতিনিধি। নব্বইয়ের দশকে বোলিং খেলা দিয়ে সারা বিশ্বে আলো ছড়িয়েছেন তিনি। তার বিধ্বংসী বোলিং ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তিনি ৯৮ টেস্টে ২০.৯৯ গড়ে ৪০৫ উইকেট নিয়েছেন। এছাড়াও ১৭৬টি ওয়ানডেতে ২২৫ উইকেট রয়েছে। গতবারের মতো এবারও বিপিএলে ধারাভাষ্যকার হিসেবে এসেছেন অ্যামব্রোস। ডেইলি স্টারের সাথে একটি সংক্ষিপ্ত আড্ডায় তিনি তার কিছু চিন্তাভাবনা শেয়ার করেছেন।

'আমি আপনাকে উদাহরণ দিতে পারি স্পোর্টিং উইকেটের ঘাটতি কীভাবে ওয়েস্ট ইন্ডিজের নতুন পেসার তৈরিতে ধাক্কা হয়ে এসেছে।'

'সাম্প্রতিক সময়ে ক্যারিবিয়ানের পিচগুলো মন্থর ও নিচু হচ্ছ। একাদশে দুই পেসারের বেশি দেখা যাচ্ছে না, যেটা খুব হতাশার।'

বাংলাদেশের পেসারদের দেখে অনুভূতি

'বাংলাদেশে আবার আসতে পেরে ভালো লাগছে। গত কয়েক বছর নতুন পেসার আসছে দেখতে পেয়ে ভালো লাগছে।'

'পেস বোলিং ভিন্ন রকম শিল্প অনেক কিছু নির্ভর করে উইকেট কেমন আচরণ করে পেসারদের জন্য। আপনাকে বোলার ও ব্যাটারের জন্য সমান সুবিধা রাখতে হবে। এটা ক্রিকেটের দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে।'

'আমি বিপিএলের গত আসরে এসেছিলাম, এবার মাত্র এলাম। আমি দেখছি ভালো উইকেট বানাতে কিউরেটররা কতটা উদগ্রীব, এটা ইতিবাচক দিক।'

ফ্র্যাঞ্চাইজি লিগের বাস্তবতা

'আপনি পেসারদেরকে দোষতে পারেন না। টি-টোয়েন্টি ক্রিকেট সাম্প্রতিক সময়ে অনেক বড় জায়গা নিয়ে নিয়েছে। এরসঙ্গে খাপ খাওয়াতে হবে। সারা বিশ্বজুড়ে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে। লোভনীয় সুযোগ খেলোয়াড়দের জন্য হাতছাড়া করা কঠিন।'

'কোন পেসারের যদি দক্ষতা থাকে তাহলে যেকোনো সংস্করণে আলো ছড়াতে পারে তবে ফিটনেস একটা বড় চ্যালঞ্জের বিষয় হবে।'

বাংলাদেশের কোচিং করানোর ইচ্ছা

'আমি পেস বোলারদের কোচিং করাতে ভালোভাবে, নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি জানি কোর্টনি বাংলাদেশ ক্রিকেটে আগে কাজ করে গিয়েছে। কে বলতে পারে যদি সময়কিছু তাল মিলে হয় তাহলে টাইগারদের সঙ্গে কাজ করতে আমিও আগ্রহী হবো। পুরো ব্যাপারতা হচ্ছে জ্ঞান ভাগ করে পেসারদের ঠিক জিনিস ধরিয়ে দেওয়া।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...