| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কে দলে ভেড়াল তামিমের বরিশাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২১ ১৯:০২:৫৫
ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কে দলে ভেড়াল তামিমের বরিশাল

ফরচুন বরিশাল ইতিমধ্যেই একটি শক্তিশালী দল তৈরি করেছে যাতে জাতীয় দলের তিন স্তম্ভ তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াজ এবং মুশফিকুর রহিম অন্তর্ভুক্ত ছিল। তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন তারকা। সেই দল আবারও শক্তি বাড়িয়েছে।

বিপিএল শুরুর পর ফরচুন বরিশাল ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কাইল মায়ার্সকে দলে যোগ করেছে। দলের মালিক মিজানুর রহমান স্পোর্টস আওয়ার 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে মায়ার্স 7 ফেব্রুয়ারি থেকে বরিশালের হয়ে খেলবেন। এছাড়া বরিশাল খেলোয়াড় ওবেদ মাকাইকেও দলে যুক্ত করেছে।

এবারের বিপিএলে কাগজে-কলমে বেশ শক্তিশালী এক দলই গঠন করেছে বরিশাল। দেশীয় তারকাদের মাঝে তিন পাণ্ডব ছাড়াও আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ এবং খালেদ আহমেদের মত জাতীয় দলের তারকারা। বিদেশী ক্রিকেটার হিসেবে প্রথম থেকেই যুক্ত আছেন পাকিস্তানের অভিজ্ঞ শোয়েব মালিক। দলে যুক্ত হবেন ফখর জামান, ইব্রাহিম জাদরান, পল স্টার্লিং, দুনিথ ওয়েল্লালাগের মত পরীক্ষিত নামেরা।

ক্যারিবিয়ান তারকা কাইল মায়ার্স বিশ্বব্যাপী ১৩৫ ইনিংসে ২ হাজার ৫৪২ রান করেছেন। ২১ গড় আর ১২৮ স্ট্রাইকরেট তাকে বিশ্বের বিভিন্ন লিগে পরিচিত মুখ করে তুলেছে। বল হাতেও কম যান না মায়ার্স। ৭৪ ইনিংসে হাত ঘুরিয়ে পেয়েছেন ৩১ উইকেট। বরিশালের শিরোপা স্বপ্নে এই ক্যারিবিয়ান হতে পারেন বড় ভরসার নাম।

ক্যারিবিয়ান ফাস্ট বোলার ওবেদ ম্যাককয় শক্তি বাড়াবেন বরিশালের বোলিং বিভাগে। ৮৮ টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১৬ উইকেট পাওয়া ম্যাককয়কে নিয়ে বড় কিছুর স্বপ্ন দেখতেই পারে বরিশাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...