| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মরুর বুকে অনেক খেলোয়াড়ই ভালো নেই

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২১ ১৫:১৬:৪০
মরুর বুকে অনেক খেলোয়াড়ই ভালো নেই

অনেক ফুটবলার ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাবে চলে গেছে। আল নাসেরের ডিফেন্ডার এমেরিক লাপোর্তে মনে করেন, সেখানকার ক্লাবগুলোর সঙ্গে মানিয়ে নেওয়া খুবই কঠিন। ক্রিশ্চিয়ানো রোনালদোর এই সতীর্থও আশ্বস্ত করেছেন যে অনেক ফুটবলারই 'অসন্তুষ্ট'।

স্প্যানিশ ডিফেন্ডার লাপোর্তে ম্যানচেস্টার সিটি ছেড়ে গত বছরের আগস্টে আল নাসেরে যোগ দেন। ২৯ বছর বয়সী তারকা €২৭.৫ মিলিয়নে প্রিমিয়ার লিগ ছেড়ে সৌদি প্রো লীগে চলে গেছেন। লাপোর্তের পরবর্তী অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না।

স্প্যানিশ সংবাদমাধ্যমে শনিবার লাপোর্তে বলেছেন, ‘ইউরোপের তুলনায় এখানে বেশ বড় একটি পার্থক্য রয়েছে। এখানে মানিয়ে নেয়াটাই আসল ব্যাপার। তারা আমাদের জন্য বিষয়টি সহজ করে তোলেনি। এতে অনেক খেলোয়াড়ই আছে যারা অসন্তুষ্ট। তারা আমাদের যতটুকু যত্ন নেয়, আমার মতে তা আসলে যথেষ্ট নয়। অর্থাৎ ইউরোপের চেয়ে তারা আপনাকে ভালো বেতন দেয়, কিন্তু তারা আপনার ভালো যত্ন নেয় না।’

‘এসবকিছুই নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অন্যদের অভিজ্ঞতা কেমন তা জানি না। আমার দিক থেকে, যা দেখেছি তা হল- তারা আপনাকে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এরপর এখানে প্রতিদিনের যে জীবন, সেটা অন্যরকম।’

সৌদি আরবে কাজের সংস্কৃতি ইউরোপের মতো নয়, জানিয়েছেন লাপোর্তে। কাজের শর্ত এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় বলেও অভিযোগ তার।

‘এখানে তাদেরকে কোনো আল্টিমেটাম দিলেও, সেটা তাদের কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। এক পর্যায়ে আলোচনা করবেন সেই অনুযায়ী চুক্তি করবেন, কিন্তু এরপর তারা সেটি খুব একটা আমলেও নেবে না।’

ক্লাব ছাড়ার কথা ভাবছেন কিনা- এমন প্রশ্নে লাপোর্তে বলেছেন, এখনও কোনো সিদ্ধান্ত না নিলেও ভবিষ্যতে এই লিগে এমনই চলতে থাকলে অথবা মানিয়ে নিতে না পারলে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...