| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যাচ জিততে শেষ ওভার পর্যন্ত কেন লেগেছে তার কারণ জানালেন তামিম নিজেই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২০ ১৮:৫৫:২৬
ম্যাচ জিততে শেষ ওভার পর্যন্ত কেন লেগেছে তার কারণ জানালেন তামিম নিজেই

আজ (শনিবার) বিপিএলের দ্বিতীয় দিনে হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। ১৩৫ রানের জবাবে ৫ বল বাকি থাকতেই জয় পায় বরিশাল। ম্যাচ শেষে দেরিতে জয়ের কারণ ব্যাখ্যা করলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

সংবাদ সম্মেলনে বাঁ-হাতি এই ওপেনার বলেন, ‘আমার ইনিংসটা যদি দেখেন, যে অবস্থায় ছিলাম তখন যদি বলে বলেও রান করতাম, তাহলেও হয়তো আমরা দুই ওভার আগেই খেলাটা শেষ করতে পারতাম। মুশফিক আর মিরাজ যখন ব্যাটিং করতেছিল, ওই মুহূর্তে ওরকম শটের দরকার ছিল না। এসব কারণেই খেলা লম্বা হয়েছে, তবে খেলাটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল।’

তামিম নিজে এদিন ব্যাট হাতে করেছেন ২৪ বলে ৩৫ রান। শুরুতে বাউন্ডারি পাওয়ায় চাপ কমে যায় বলে মনে করেন বরিশাল দলপতি, ‘আর্লি বাউন্ডারি পাওয়াতে আমার জন্য কাজটা সহজ হয়ে গেছে। তবে অনুশীলনেও আমি ভালো ব্যাটিং করেছি, পিকেএসপিতে যে দুটো ম্যাচ সিনারিওতে খেলেছি সেটা আমাকে অনেক সাহায্য করেছে। তারপরও নার্ভ তো থাকেই, তবে যখনই আপনি শুরুতে বাউন্ডারি পাবেন সেটা তখন একটু কমে আসে।’ তবে এমন জয়ের পরেও উন্নতির জায়গা দেখছেন তামিম, ‘যেভাবে আমরা শুরু করেছি, সেটা দারুণ ছিল। তবে আমার এখনও মনে হয় যে, আরও একটু ভালো করার জায়গা আছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে লাকি ছিলাম, কয়েকটি উইকেট আমরা লাকিলি পেয়ে গিয়েছি। এমন না যে আমরা খুব ভালো বোলিং করে উইকেটগুলো পেয়েছি, একটা-দুইটা বাদে। সব জায়গায় আমাদের একটু হলেও উন্নতির জায়গা আছে, পুরো টুর্নামেন্ট ধরেই থাকবে (হাসি)।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...