| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

"মাশরাফি শুধু মিথ্যে কথা বলেন"

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২০ ১০:০৫:০৬
"মাশরাফি শুধু মিথ্যে কথা বলেন"

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাপক ভিড় দেখা গেছে। প্রায় পুরো ইস্ট গ্যালারি কুমিল্লার ভিক্টোরিয়ান সমর্থকদের দখলে ছিল। তবে তাদের দর্শক অনেক কমে গেছে। দ্বিতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধের আগেই ঠাণ্ডা আবহাওয়ায় অনেকেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। যারা মাঠে ছিলেন তারা সবাই অপেক্ষা করছিলেন মোশাররফ বিন মুর্তদার জন্য।

মাশরাফি বিন মুর্তজা একবার সিলেটে খেলতে এলে প্রদর্শনীর শোরগোল খানিকটা কমে যায়। ক্রিকেট থেকে দূরে সরে গেলেও তার জনপ্রিয়তা এখনো কমেনি, তা যেন জানিয়ে দিলেন মিরপুরের হাজারো দর্শক! প্রথম বলেই উইকেট শটে দর্শকদের এই ভালোবাসা ফিরিয়ে দেন মাশরাফি।

বোলিং করতে এসেও খুব বড় রানআপ নেননি মাশরাফি। অনেকটা স্পিনার মতোই বল করেছেন। তবে সাবেক টাইগার অধিনায়কের বল হাতে যে দাপট কমেনি, তা টের পাওয়া গেল শুরুতেই। প্রথম বলেই তিনি ফিরিয়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যান ইমরান উযজামানকে। আড়াইশ দিন পর বোলিং করতে এসে মাশরাফির উইকেট নিতে আড়াইশ সেকেন্ডও হয়ত সময় লাগেনি।

মাশরাফি উইকেট নিতেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার ভাই মোরসালিন বিন মর্তুজা। বড় ভাইয়ের প্রতি আবেগের সঙ্গে খানিক অভিযোগও যেন ঝরলো তার ওই স্ট্যাটাসে। মোরসালিন লিখেছেন, ‘পায়ে ব্যথায় দাঁড়াইতে কষ্ট হচ্ছিল, আমাকে বলেছিল BPL এর সময় Australia যাবে। অপারেশন করাতে। আর করতেছে টা কি। খালি মিথ্যা কথা কয়।’

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময়েও ঠিকমতো হাঁটতে পারছিলেন না মাশরাফি বিন মুর্তজা। এরপর একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর হাঁটুর অপারেশন করাবেন বলেও জানিয়েছিলেন। এই অবস্থাতেও শুরু থেকে তাকে খেলানোর ব্যাপারে আশাবাদী ছিল সিলেট স্ট্রাইকার্স।

মাশরাফি অবশ্য পরে ম্যাচটা জেতাতে পারেননি। ১৭৮ রানের লক্ষ্যটা ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাশরাফির দুই বলেই ছয় মেরে দলকে জেতান চট্টগ্রামের নাজিবউল্লাহ জাদরান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...