| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মাঠে বিপিএল শুরু, বাইরে দর্শকদের চাপ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৯ ১৫:২৬:৪৮
মাঠে বিপিএল শুরু, বাইরে দর্শকদের চাপ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হয়েছে সপ্তাহান্তে (শুক্রবার)। উদ্বোধনী ম্যাচে বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও গ্রেট ঢাকা। এটা মোটামুটি বাড়ি ঢাকার। অন্যদিকে সাফল্যের দিক দিয়ে এগিয়ে যাওয়ায় কুমিল্লারও প্রত্যাশা অনেক। অবশ্য দুই দলেরই সমর্থকদের চাপ অনেক বেশি।

নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হলেও স্টেডিয়ামের প্রবেশপথে ছিল প্রচণ্ড চাপ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রবেশপথে তখনও হাজার হাজার দর্শকের সমাগম। সময়ের সাথে পাবলিক চাপ বাড়ছে। দর্শনার্থীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। একই সঙ্গে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

উপস্থিত দর্শকদের বিপিএল অভিজ্ঞতা রাঙাতে এবার যুক্ত হয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। আর স্টেডিয়ামের বাইরেও দেখা গিয়েছে পতাকা এবং অন্যান্য সাজসজ্জার বাহার। দিনের দুই খেলার মাঝে ঢাকা, কুমিল্লা এবং সিলেটের দর্শকদের উপস্থিতি চোখে পড়লেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভক্তদের দেখা পাওয়াই যায়নি এদিন। তবে ম্যাচটি সন্ধ্যায় হওয়ায় তাদের আগমনের দুয়ার এখনও খোলা বলা চলে!

তবে এত আয়োজনের মাঝে দর্শকদের প্রত্যাশাও আকাশছোঁয়া। অন্যান্য বিপিএলের তুলনায় এবার রানের সংখ্যা বেশি হবে বলেই আশা তাদের। মিরপুরের স্টেডিয়ামে রান না হওয়া নিয়ে অভিযোগ আছে অনেকেরই। যদিও বিসিবি কর্তারা এবার আশ্বাস দিয়েছিলেন পিচের ব্যাপারে। তাতে মন গলেছে সমর্থকদের। বাকিটা মাঠের খেলার ওপরই নির্ভর করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...