| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিপিএলে তারকা ক্রিকেটারদের খেলতে (এনওসি) দিলো না পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৯ ১৫:২১:১৯
বিপিএলে তারকা ক্রিকেটারদের খেলতে (এনওসি) দিলো না পাকিস্তান

দেশটির তারকা ক্রিকেটার ফখর জামান, ইফতিখার আহমেদ এবং মোহাম্মদ হারিস বিপিএলে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে (এনওসি) পাননি। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এ খবর জানিয়েছে। এছাড়া বিপিএলে খেলার ছাড়পত্র পাচ্ছেন না পাক পেস সেনসেশন নাসিম শাহ।

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার কথা রয়েছে ফখর জামানের। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইফতেখার। এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পাক পেসার হারিস রউফ। অন্যদিকে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বিপিএলে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ইন্টারন্যাশনাল লিগের (আইএলটি টি-টোয়েন্টি) দ্বিতীয় আসর বিপিএলের একই দিনে পর্দা ওঠে। দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে চার তারকা ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পিসিবি। যে চার পাকিস্তানি ক্রিকেটার অনাপত্তিপত্র পেয়েছেন তারা হলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তাদের মধ্যে একমাত্র পেসার শাহীন আফ্রিদিই এমিরেটস টুর্নামেন্টে খেলবেন। বাকি তিন ক্রিকেটার শিগগিরই বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন। এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

গত আসরের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান। এর আগে সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা বাবরকে এখন দেখা যাবে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সে। গত মৌসুমে বিপিএলে খেলেননি পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। এছাড়া এবারের বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন আরেক পাকিস্তানি পেসার ওয়াসিম জুনিয়র।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজ শেষ করেই বিপিএলে খেলতে আসবেন বাবর ও রিজওয়ান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...