| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ঘরের মাঠেই ধরাশায় হলো রিয়াল মাদ্রিদ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৯ ১০:০৭:১৪
ঘরের মাঠেই ধরাশায় হলো রিয়াল মাদ্রিদ

পিছিয়ে পড়েও আবার সমতায় ফেরা, এটা যেন রিয়াল মাদ্রিদের অলিখিত কোনো নিয়মেই পরিণত হয়েছে! গতকাল রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে নির্ধারিত সময়ে দুইবার পিছিয়ে পড়ে দুবারই সমতা ফেরায় রিয়াল। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে অবশ্য আর পারেনি লস ব্লাঙ্কেসরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ এ সমতা ছিল। অতিরিক্ত সময় শেষে ৪-২ ব্যবধানে জিতেছে দিয়েগো সিমেওনের দল। কার্লো আনচেলত্তির দলের অপরাজেয় যাত্রা থামিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল অ্যাতলেটিকো। স্যামুয়েল দিয়াস লিনোর গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল অ্যাতলেটিকো। তবে তাদের ভুলেই প্রথমবার সমতায় ফেরে রিয়াল।

অ্যাতলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাকের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে রিয়াল। এরপর আলভারো মোরাতার গোলে আরো একবার লিড নেয় স্বাগতিকরা। কিন্তু এবারও তা ধরে রাখতে ব্যর্থ হয় অ্যাতলেটিকো। এবার রিয়ালকে ম্যাচে ফেরান হোসেলু। ফলে সমতায় শেষ হয় নির্ধারিত সময়ে খেলা। অতিরিক্ত সময়ে আতোয়ান গ্রিজমান গোল করে অ্যাতলেটিকোকে এগিয়ে দেন।

কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ান রদ্রিগো রিকেলমে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে একটি ম্যাচই শুধু হেরেছিল রিয়াল, গত সেপ্টেম্বরে লা লিগায় অ্যাতলেটিকোর মাঠে। সেই মেত্রোপলিতানোয় ফিরে আরেকটি হারের স্বাদ পেল আনচেলত্তির দল। থামল ২১ ম্যাচের অপরাজেয় যাত্রা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...