| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বহুল আলোচিত ফেরারি আসামি’ হয়ে ৬ বছর পর ফিরছেন জায়েদ খান

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৮ ২৩:০৩:৪৫
 বহুল আলোচিত ফেরারি আসামি’ হয়ে ৬ বছর পর ফিরছেন জায়েদ খান

ঢাকাই সিনেমাটোগ্রাফার জায়েদ খানের ছবি 'সোনার চর' সেন্সর ছাড়পত্র ছাড়াই। ফলে দীর্ঘ ৬ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই নায়কের নতুন ছবি।কারণ জায়েদ খানের সর্বশেষ ছবি ‘অন্তরজলা’ মুক্তি পেয়েছে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর।এর পর এই নায়কের কোনো ছবি মুক্তি পায়নি।

জানা গেছে, এই সিনেমায় জায়েদ খান একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ। এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী।

সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘সোনার চর’ সিনেমা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী রোববার সিনেমার পরিচালক, নায়কসহ বসে মুক্তির তারিখ ঠিক করব। ভালো কোনো তারিখ দেখে সিনেমাটি মুক্তি দেব।

সিনেমাটি নিয়ে আশাবাদী জায়েদ খান। তিনি বলেন, ‘এই সিনেমায় ভিন্ন এক জায়েদ খানকে দেখতে পাবেন দর্শক। নিজেকে ভেঙেছি। অনেক পরিশ্রম করতে হয়েছে কাজটি করতে গিয়ে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...