| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জানা গেল সিলেটের সার্জিতে কবে খেলবেন মাশরাফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৮ ১৫:৩২:১৬
জানা গেল সিলেটের সার্জিতে কবে খেলবেন মাশরাফি

গতবারের মতো এবারও সিলেট দলের অধিনায়কত্বের দায়িত্ব ছিল মাশরাফি বিন মুর্তজার হাতে। তবে বিপিএলে তিনি কবে মাঠে নামবেন, তা নিয়ে অনেকের মনে নানা সংশয় রয়েছে। খেলার বাইরে দীর্ঘ দিন। শারীরিক অবস্থা নিয়ে গুজব রয়েছে। তবে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন বৃহস্পতিবার জানিয়েছেন, প্রথম ম্যাচ থেকেই উপস্থিত থাকবেন মাশরাফি।

মিরপুরে দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মিঠুন। এ সময় অধিনায়কের প্রথম থেকে খেলা প্রসঙ্গে তিনি বলেন, 'সো ফার আমরা যতটুকু জানি উনি এভেইলেবল।'

মাশরাফি অনুশীলনে যোগ দিয়েছেন সবার শেষে। তাতে দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হচ্ছে কি না? এমন প্রশ্নের উত্তরে মিঠুন জানালেন, 'দেখেন মাশরাফি ভাই শুধু এখন থেকে এরকম না, সবসময়ই এরকম। ওনি দলের সাথে এসে তাড়াতাড়িই মিশে যায়। কালকে যখন বিকেলে উনি মাঠে এসেছেন, প্র্যাকটিস করেননি বাট পরে দশ পনের মিনিট দলের সঙ্গে ছিলেন ওনি কিন্তু দলের সাথে ওইভাবেই বন্ডিংসটা তৈরী করে নিয়েছেন।

‘আমরা সবাই জানি মাশরাফি ভাই কেমন, ওনার সাথে এডজাস্ট করতে কোনো খেলোয়াড়েরই সমস্যা হওয়ার কথা না।-যোগ করেন মিঠুন।

অন্যবারের থেকে এবারের বিপিএলে পার্থক্য কেমন এমন প্রশ্নে মিঠুন বলেন, 'আসলে আমরা খেলোয়াড় হিসেবে তো এত পার্থক্য খুঁজিনা। আমাদের অনুশীলন নিয়ে ব্যস্ত থাকি। যে কিভাবে আমরা ভালো করতে পারি কিভাবে আমার দলকে কনট্রিবিউট করতে পারি। আমরা ওদিকেই ফোকাস করছি। আর যদি পার্থক্য বলেন গতকাল আমাদের টিম মিটিংয়ে আমি ছিলাম মিটিংয়ে বলেছে যে ডিআরএস প্রথম থেকেই থাকছে এই জিনিস গুলো আগেরবার ছিল না প্রথম থেকে এবার হচ্ছে এটা এপ্রিশিয়েট করার মতো একটা বিষয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...