| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিসিবি সভাপতি হবেন নাফিসা কামাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৭ ২০:১১:১২
বিসিবি সভাপতি হবেন নাফিসা কামাল

নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। বিসিবির ২৫ জন পরিচালক ছাড়াও এই তালিকায় রয়েছে মাশরাফি বিন মুর্তজার নাম। তবে আবারো আলোচনায় এসেছেন বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামাল। যা নিয়ে তিনি নিজেই মুখ খুললেন।

মাসকো সাকিব ক্রিকেট একাডেমিতে কয়েকদিন ধরে বিপিএলের প্রস্তুতি নিচ্ছে কুমিল্লার ক্রিকেটাররা। সেখানেই আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরে যাওয়ার পর, বোর্ড সভাপতি হওয়ার বিষয়ে তার আগ্রহ নিয়ে।

জবাবে নাফিসা কামাল বলেন, ‘এটা তো একটা প্রক্রিয়া, এটা তো আগ্রহ থাকলে হয় না। একটা প্রক্রিয়া ফলো করতে হয়। আপনারা সবাই জানেন কিভাবে বোর্ডে আসতে হয়। তো ওরকম সময় হলে তখন বুঝব, এখন চিন্তা করছি না। সামনে বিপিএলের ম্যাচ আছে, এগুলো নিয়ে এখন চিন্তাই করতে পারিনা। এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমার মেইন ফোকাস।’

এদিকে কুমিল্লার বিদেশি খেলোয়াড় কবে আসবে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘বিদেশি ক্রিকেটাররা প্রতিবারের মতো আসা-যাওয়ার মধ্যে থাকবে। পিএসএলের খেলোয়াড়দের আমরা পাচ্ছি ওই টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত, তারপর এসএ লিগ ও আইএল টি-টোয়েন্টির খেলোয়াড় পাচ্ছি। আগামী ম্যাচ থেকে আমাদের পাকিস্তানি খেলোয়াড়রা থাকবে। নিউজিল্যান্ড সিরিজ শেষ (মূলত আরও দুই ম্যাচ বাকি) হলো, এখন ওরাও ফ্লাই করছে।’

আগামী ১৯ জানুয়ারি থেকে বিপিএলের দশম আসর শুরু হবে। দেশের ‍এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছয় আসরে অংশ নিয়েই বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারও তারকাবহুল দল নিয়ে তারা শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফেভারিট হিসেবেই নামবে। আগের আসরে অধিনায়কত্ব করা ইমরুল কায়েসকে সরিয়ে এবার কুমিল্লার দায়িত্ব উঠেছে লিটন দাসের কাঁধে। এবারের উদ্বোধনী ম্যাচে তারা লড়বে দুর্দান্ত ঢাকার বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...