| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে বাবর আজম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৭ ১৮:১৫:১৯
নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে বাবর আজম

নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। দলের অবস্থা নাজেহাল হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন বাবর আজম। হ্যাটট্রিক ফিফটির দেখা পেয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন। প্রথম টি-টোয়েন্টিতে ৩৫ বলে ৫৭ রান করেন বাবর। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬৬ রান। খেলেন ৪৩ বল। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৭ বলে উপহার দিয়েছেন ৫৮ রানের ইনিংস।

গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর আজম করেছিলেন ৯, ১০১, ১ ও ১৯ রান। তিন অঙ্কের ম্যাজিক ফিগার বাদ দিলে সেবার কিউইদের বিপক্ষে বাবরের পারফরম্যান্স ছিল বড্ড নাজুক। নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর নিজের চেনা ধারাবাহিকতার দেখা পাচ্ছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। অধিনায়ক থাকার শেষ সময়গুলোতে ব্যক্তিগত কিংবা দলগত পার‌্যফরম্যান্স কোনো জায়গাতেই প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না বাবর।

এর শেষ পরিণতি ছিল সবশেষ ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে অনুষ্ঠিত সে বিশ্বমঞ্চে একরাশ হতাশা উপহার দিয়ে আরও বেশি সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন বাবর। ব্যর্থতার দায় মাথায় নিয়ে ওয়ানডে বিশ্বকাপ শেষে পাকিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর।

টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক হিসেবে বেছে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব ছাড়ার পর প্রথম ম্যাচে ৫৭ রান করেন বাবর। দ্বিতীয় ম্যাচে ৪২ রান ও তৃতীয় ম্যাচে ১৭ রান করেন তিনি। তবে টি-টোয়েন্টিতে পাকিস্তান খুঁজে পেয়েছে চেনা বাবরকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...