| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্মিথের বাজে শুরু, দাপট দেখাতে পারল না অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৭ ১৬:৩৩:২৬
স্মিথের বাজে শুরু, দাপট দেখাতে পারল না অস্ট্রেলিয়া

টেস্ট ক্যারিয়ারের বেশিরভাগ সময় চার নম্বরে ব্যাট করেছেন স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নারের অবসর নেওয়ায় সাদা পোশাকের ক্রিকেটে ওপেনার হিসেবে স্মিথকে বেঁছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ ওপেনার হিসেবে অভিষেক হয় স্মিথের। নতুন শুরুটা মোটেও ভালো হয়নি সাবেক অধিনায়কের। ব্যাট হাতে সবাইকে হতাশ করেছেন।

স্মিথের ব্যর্থতার দিনে স্বাগতিকরাও দাপট দেখাতে পারেনি। অ্যাডিলেড ওভালে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ১২৯ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। টস জিতে উইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি দলপতি প্যাট কামিন্স। চলমান সফরে ক্যারিবিয়ানদের অনভিজ্ঞ দলটা নিয়ে বেশ শঙ্কা প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার এবং সমর্থকরা।

নিজেদের নিয়ে সবার ধারণাকে পাল্টে দেওয়ার মতো কিছু করে দেখাতে পারেনি উইন্ডিজ। জস হ্যাজলউড ও কামিন্সের বোলিং তোপে পড়ে প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয় সফরকারীরা। সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন কার্ক ম্যাকেঞ্জি। ৩৬ রান করেন শামার জোসেফ। এছাড়া আলজারি জোসেফের ব্যাট থেকে আসে ১৪ রান। হ্যাজলউড ও কামিন্স নেন সমান চারটি করে উইকেট।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। দলীয় ২৫ রানেই স্মিথকে হারায় স্বাগতিকরা। জোসেফের বলে জাস্টিন গ্রেভসের হাতে ধরা পড়ার আগে মাত্র ১২ রান করেন স্মিথ। ব্যক্তিগত ১০ রানে ফেরেন মার্নাস লাবুশেন। ৪৫ রানে দুই উইকেটের দলে পরিণত হয় অজিরা। উসমান খাজা ৩০ ও ক্যামেরুন গ্রিন ৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। স্বাগতিকদের পতন হওয়া দুটি উইকেটই নিয়েছেন জোসেফ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...