| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নিজের মাঠ বাদে বসুন্ধরার মাঠের প্রতি নজর বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৭ ১১:৫৮:৪৫

নিজের মাঠ বাদে বসুন্ধরার মাঠের প্রতি নজর বিসিবি

বাংলাদেশের ক্রিকেটের হোম মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে খেলা চলছে। পিচের মান নিয়েও রয়েছে সমালোচনা। এ নিয়ে প্রধানমন্ত্রী নাজমুল হাসান পাপন নিজেও কিছুটা চিন্তিত। তিনি বলেন, টানা ম্যাচের মধ্যে মিরপুরের পিচ ঠিক করার সময় বের করা কঠিন।

এমনসব কারণে বিকল্প ভেন্যু খুঁজছে বিসিবি, এমন কথাও শোনা গিয়েছে। এবার হয়ত বিকল্প ভেন্যু পেয়েও গিয়েছে তারা। ভেন্যুর সন্ধানে বসুন্ধরা গ্রুপের দিকেই নজর তাদের। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সও প্রস্তুত বিসিবিকে সাহায্য করতে।

গতকাল রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদিক মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় তিনি বলেন, ‘একটা জিনিস আগেই জানিয়ে রাখি ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে এই মাঠেরও ড্রেসিং রুম সব শেষ হয়ে গেলে সামনের দিনগুলোতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, হয়তো বা মেয়েদের কিছু আন্তর্জাতিক ম্যাচ আপনারা এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ।’

শুধু ছেলেদের ঘরোয়া ক্রিকেট নয় আন্তর্জাতিক ও বিপিএলও ভাবনায় আছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। ইশতিয়াক বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের যে মূল ক্রিকেট স্টেডিয়াম ২০২৫ সালের শেষ নাগাদ হয়ে যাবে। তখন ক্রিকেট বোর্ড যদি চায় অবশ্যই সেখানে বিপিএল কিংবা আন্তর্জাতিক যেকোনো ম্যাচ অনুষ্ঠিত হবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...