| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিপিএল শুরুর আগেই রাজস্বের আয় ভাগ নিয়ে ঝামেলা, খেলতে চায়না কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৭ ১১:৪২:২১
বিপিএল শুরুর আগেই রাজস্বের আয় ভাগ নিয়ে ঝামেলা, খেলতে চায়না কুমিল্লা ভিক্টোরিয়ান্স

রাজস্বের আয় ভাগ না করায় বিপিএলে না থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন নাফিসা কামাল. কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বলা হয় বিপিএলের অন্যতম সফল দল। দলটি ছয়বার অংশগ্রহণ করে চারবার শিরোপা জিতেছে। বিপিএলের পেশাদারিত্ব নিয়ে অনেক কিছু বলা হলেও ভিক্টোরিয়ান্সের পেশাদারিত্ব নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। সবচেয়ে সফল দল হয়েও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল চরম হতাশ। কিছু সমস্যার সমাধান না হলে আগামী বিপিএলে অংশগ্রহণ না করার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

দেশের একাধিক গণমাধ্যমের সঙ্গে বিপিএল টুর্নামেন্ট নিয়ে কথা বলেন নাফিসা কামাল। আইপিএল, পিএসএলের মতো বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে নেই রাজস্ব বণ্টনের কাঠামো। বিপিএলে অংশ নেওয়া দলগুলো বিসিবির আয়ের ভাগ পায় না। ফলে দলগুলোকে নির্ভর করতে হয় স্পন্সরের ওপর। বিপিএলের প্রতিটি আসরের আগে স্পন্সর জোগাড়ে হিমশিম খেতে হয় ফ্র্যাঞ্চাইজিদের। বিসিবির কোন বাণ্যিজিক মডেল না থাকা, রাজস্বের আয় ভাগ না করায় আগামী বছর থেকে আর বিপিএলে না থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্ত্বাধিকারি নাফিসা কামাল।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্ত্বাধিকারি বলেন, ‘আমি আগামী বছর বিপিএল করব কি না নিশ্চিত নই। এখন যেভাবে চলছে সেভাবে হলে মনে হয় না আমার পক্ষে দল করা সম্ভব হবে। বিসিবির সঙ্গে একটা মিটিং করতে চেয়েছিলাম। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরও প্রেস কনফারেন্সে আমি এটাই অনুরোধ করেছিলাম। সবাইকে সমান সম্মান দেওয়া উচিত। তারা সবাই কমবেশি বিনিয়োগ করছে। ’

নাফিসা কামাল দাবি করেন, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতো বিপিএলেও রাজস্ব ভাগাভাগির কাঠামো হতে হবে। নিজেদের পক্ষ থেকে বিসিবিকে সর্বোচ্চ সহযোগিতা করতেও রাজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমরা খুবই নমনীয় হব। বিসিবি যদি একদম কমটাও দেয় সেটাও আমরা নিতে রাজি আছি। তবুও মডেলটা তৈরি হউক, কাঠামোটা তৈরি করুক। ’ পরের মৌসুমে বিসিবি এই উদ্যোগ না দিলে ভিক্টোরিয়ানসকে ছাড়াই টুর্নামেন্ট করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নাফিসা কামাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...