| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

থ্রিলার সিনেমা স্টাইলে শ্রীলঙ্কাকে হারালো জিম্বাবুয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৭ ১১:০৩:২১
থ্রিলার সিনেমা স্টাইলে শ্রীলঙ্কাকে হারালো জিম্বাবুয়ে

শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ২০ রান। শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা জিম্বাবুয়েকে নির্ধারক ম্যাচে থামানোর দায়িত্ব দেন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা তাকে ভিলেনে পরিণত করে ম্যাথিউসের সাথে, যিনি অভিজ্ঞতার ঝলক দেখিয়েছিলেন এবং ৫১ বলে ৬৬ রান করেছিলেন।

বল করতে এসে ম্যাথিউজ প্রথম বলেই দিলেন ৭ রান। লঙ্কান পেসারের করা নো বলে ছক্কা হাঁকালেন স্ট্রাইকে থাকা লুক জঙ্গুই। পরের বলে আবার চার হাঁকালেন তিনি। এরপর আবার ছক্কা। অর্থাৎ ২ বলেই ম্যাথিউজ দিয়ে দিলেন ১৭ রান। এবার জিম্বাবুয়ের প্রয়োজন ৪ বলে ৩ রান।

এক বল ডট খেলে পরের বলে ১ রান নিলেন জঙ্গুই। ওভারের পঞ্চম বলে ম্যাথিউজে ফের ছক্কা হাঁকিয়ে জিম্বাবুয়েকে ৪ উইকেটের জয় এনে দিলেন মাদান্দে।

গতকাল মঙ্গলবার প্রেমাডাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৩ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৩৯ বলে ৬৯ রানের ইনিংস খেলেন চারিথ আশালঙ্কা। আর ম্যাথিউজের ৬৬ রানের ইনিংসে ছিল ৬ বাউন্ডারি আর ২ ছক্কার মার।

জবাবে ব্যাট করতে নেমে ৫৪ বলে ৭০ রান করেন ক্রেইগ এরভিন। তার ঝোড়ে ইনিংসে ছিল ৬ বাউন্ডারি আর ২ ছক্কার মার। এছাড়া ২০ বলে ২৫ রান করেন ব্রাইন বেনেট। শেষ দিকে ১২ বলে ২৫ রানের ইনিংসে জিম্বাবুয়েকে জয় এনে দেন জঙ্গুই। থ্রিলার ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে জিম্বাবুয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...