নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ হারালো পাকিস্তান
ফিন অ্যালেনের ১৩৭ রানের ইনিংসের পরে, গেমের স্ক্রিপ্ট লেখা হয়েছিল। ডানেডিনে সিরিজ হারবে পাকিস্তান প্রায় নিশ্চিত। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান দুর্বল দল নয়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তারা তিনবার ফাইনাল এবং তিনবার সেমিফাইনাল খেলেছে। প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি।
তবে দিনটা ছিল ফিন অ্যালেনের। এক ইনিংসেই করেছেন ৩ রেকর্ড। এমন ম্যাচে তার হেরে যাওয়া হয়ত মানায় না। সেই তাড়না থেকেই দারুণ বোলিং প্রদর্শনী দেখালো নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে রানে ফেরা বাবর আজমই যা প্রতিরোধ দেখালেন। আগের দুই ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা দেখালেও, এবার সেটাও পারা হয়নি পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হেরেছে ৪৫ রানে।
শুরু থেকেই পাকিস্তানকে খুব একটা স্বচ্ছন্দ্যে খেলতে দেখা যায়নি। সাইম আইয়ুব পারেননি নিজের স্বভাবসুলভ বিধ্বংসী ইনিংস খেলতে। ১৩ বলে ১০ রান করেই টিম সাউদির বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। রিজওয়ান এবং বাবর খানিক প্রতিরোধের চেষ্টা চালিয়েছেন। তবে সেটা ২২৪ রান তাড়া করার মত যথেষ্ট ছিল না। প্রয়োজনের তুলনায় ধীরগতির রানের কারণে পরে ম্যাচও হেরেছে তারা।
ব্যক্তিগত ২৪ আর দলীয় ৬২ রানে রিজওয়ান ফিরে গেলে আরও খানিকটা ধাক্কা খায় পাকিস্তান। থিতু হতে পারেননি ফখর জামানও। ১০০ রানের আগেই তিন হার্ডহিটারকে হারিয়ে বিপদেই পড়ে যায় ম্যান ইন গ্রিনরা।
আজম খান ৭ বলে ১০ রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়েছেন। রানআউটে ফিরে যান ইফতিখার আহমেদ। পাকিস্তানের হার তখন সময়ের ব্যাপার। আসা যাওয়ার এই মিছিলেই অবিচল ছিলেন বাবর আজম। দীর্ঘদিনের রানখরা কাটিয়েছেন এই সিরিজে এসে। তৃতীয় ম্যাচে দলের আর সবাই যখন ব্যর্থ, তখন সাবেক এই অধিনায়কই খেলেছেন ৫০ রানের ইনিংস।
যদিও সেটা খুব বেশি বড় হয়নি। ফিফটির পরেই আউট হন বাবর। ইশ সোধির বলে বাউন্ডারি লাইনে দারুণ ক্যাচ নেন গ্লেন ফিলিপ্স। পাকিস্তানের হয়ে এরপর ব্যবধান কমিয়েছেন মোহাম্মদ নাওয়াজ এবং শাহিন আফ্রিদি। দুজনের ৪০ রানের জুটি দেশের হয়য়ে সপ্তম উইকেটে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জুটি। নির্ধারিত সময়ে পাকিস্তানের স্কোর থামে ১৭৯ রানে। ম্যাচটা তারা হারে ৪৫ রানে।
এর আগে ব্যাট করতে নেমে এক ফিন অ্যালেনের কাছেই উড়ে গিয়েছে পাকিস্তানের বোলিং লাইনআপ। কেন উইলিয়ামসনের বদলি নেমে ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছেন এই ওপেনিং ব্যাটার। মারকুটে ব্যাটার হিসেবে স্বীকৃতি আগেই ছিল। এদিন যেন ছাড়িয়ে গেলেন সব মাত্রা। ৬২ বলে করলেন ১৩৭ রান। টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ১৬ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন।
পুরো সিরিজেই পাকিস্তানের বোলারদের নাভিশ্বাস তুলেছে কিউই ব্যাটাররা। ব্যতিক্রম হয়নি এদিনও। শুরু থেকেই চড়াও হয়েছেন অ্যালেন। ডেভন কনওয়ে শুরুতেই ফিরে গেলেও দলের স্কোর বাড়াতে থাকেন তিনি। টিম সেইফির্টের সঙ্গে গড়া ১২৫ রানের জুটিতে একাই নিয়েছেন ৮৩ রান। ৩৭ বলে করেছেন শতক। তার ওই এক ইনিংসে ভর করেই ডানেডিনে পাকিস্তানের বিপক্ষে ২২৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে কিউইরা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
